Tuesday, June 23, 2026

আসেনি আমন্ত্রণ পত্র, ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূলের যোগদান নিয়ে ধোঁ.য়াশা

Date:

Share post:

সদ্যসমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে দক্ষিণে তেলেঙ্গানায় মুখরক্ষা হলেও বাকি চার রাজ্যে মুখ থুবড়ে পড়েছে ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেস। লোকসভা ভোটের আগে কার্যত শোচনীয় পরাজয়। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে চেনা জমিতেও ফসল ফলাতে ব্যর্থ কংগ্রেস। আর মিজোরামে তো দাঁত ফোটাতে পারেনি।

সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের ৬ ডিসেম্বররে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কিন্তু সেই বৈঠকে এখনও পর্যন্ত ডাকই পায়নি তৃণমূল কংগ্রেস। এমনটাই খবর ঘাসফুল শিবির সূত্রে। অর্থাৎ হাতে মাত্র একদিন। ফলে জোটের বৈঠকে তৃণমূল কংগ্রসের যোগ দিয়েও নিয়ে তৈরি হয়ে গেল ধোঁয়াশা।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...