Sunday, May 3, 2026

রাতভর দু.ষ্কৃতী তা.ণ্ডব, উ.ত্তপ্ত মুর্শিদাবাদের সামসেরগঞ্জ

Date:

Share post:

দুই দুষ্কৃতী (Miscreants) গোষ্ঠীর এলাকা দফলের লড়াই ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ধুলিয়ান পুরসভা (Dhulian municipality) এলাকা। সোমবার দফায় দফায় উত্তপ্ত হয়ে পড়ে ধুলিয়ানের ৮ নম্বর ওয়ার্ড। চলে কয়েক রাউন্ড গুলিও। পরে সামসেরগঞ্জ থানার বিরাট পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর মঙ্গলবার সকাল থেকে থমথমে গোটা ধুলিয়ান এলাকা।

মুর্শিদাবাদের ধুলিয়ানে দুষ্কৃতী উপদ্রব দীর্ঘদিনের। পঞ্চায়েত নির্বাচনের পর থেকে দীর্ঘদিন শান্ত ছিল এই এলাকা। তবে সোমবার রাতে ফের দুই দুষ্কৃতী গোষ্ঠীর মধ্যে শুরু হয় এলাকা দখলের লড়াই। দফায় দফায় শুরু হয় বোমাবাজি। পাশাপাশি বেশ কয়েক রাউন্ড গুলি চলার ঘটনাও ঘটে ধুলিয়ান পুরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সামসেরগঞ্জ থানার (Samsherganj police station) আইসি (IC) অভিজিৎ সরকার। স্বল্প সংখ্যক পুলিশ বাহিনীকে থোড়াই কেয়ার করে সংঘর্ষ চালিয়ে যায় দুষ্কৃতীরা।

পরে এলাকায় ঢোকে বিরাট পুলিশ বাহিনী ও ব়্যাফ (RAF)। টানা কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তারপরই এলাকায় বসানো হয় পুলিশ পিকেট। ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ। আরও অন্যান্য দুষ্কৃতীদের খোঁজে চালানো হচ্ছে তল্লাশি।

 

 

 

 

Related articles

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...