Thursday, May 14, 2026

বিনা টিকিটে ট্রেন সফর, যাত্রীকে ধা*ক্কা টিটির! তারপর..

Date:

Share post:

টিকিট ছিল না অথচ স্লিপার কোচে উঠে পড়েছেন যাত্রী। ‘অপরাধের’ মাশুল দিলেন প্রাণ দিয়ে। যাত্রীকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল কর্তব্যরত টিকিট পরীক্ষকের (Travelling ticket examiner) বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যু হয়েছে ওই যাত্রীর। পূর্ব মধ্য রেলের (East Central Railway) সমস্তিপুর ডিভিশনের ডিআরএম (DRM of Samastipur Division) বিনয় শ্রীবাস্তব জানান অভিযুক্ত টিকিট পরীক্ষককে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার রক্সৌল থেকে হাওড়াগামী মিথিলা এক্সপ্রেসে (Mithila Express) কলকাতা আসছিলেন বিহারের সমস্তিপুর জেলার টিকুলিয়া পঞ্চায়েতের বাসিন্দা নাভাল প্রসাদ(৪৩) নামে এক ব্যক্তি। সগৌলি স্টেশন থেকে বাকি ৯ সঙ্গীর সঙ্গে একটি স্লিপার কোচে (Sleeper coach) ওঠেন তিনি। ভোর সাড়ে তিনটে নাগাদ ওই কোচে আসেন টিকিট পরীক্ষক। সহযাত্রীদের দাবি, টিকিট পরীক্ষক টিকিট চাইলে নাভাল প্রসাদ তাঁর জেনারেল টিকিট দেখান। অভিযুক্ত ব্যক্তি তাঁর কাছে জরিমানা বাবদ ৮০০টাকা চাইলে দুজনের তর্ক শুরু হয়ে যায়।

সেই সময় উজিয়ারপুর (Ujiarpur) স্টেশন পাস করছিল ট্রেনটি। সেখানেই টিকিট পরীক্ষক নাভালকে ট্রেন থেকে ধাক্কা মারেন বলে সহযাত্রীদের দাবি। মাথায় গুরুতর চোট ও কাটা পা নিয়ে হাসপাতালে ভর্তি করা নাভালকে। চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার পর তদন্তে নামে রেল কর্তৃপক্ষ। উজিয়ারপুর স্টেশনের এসএইচও-র (SHO) বলছেন, বিনা টিকিটের যাত্রী নাভালকে ট্রেন থেকে নেমে যেতে বললে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন তিনি। অভিযুক্ত টিকিট পরীক্ষক রাজকুমার শাহকে সাসপেন্ড করা হয়েছে।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...