Friday, May 15, 2026

ভারতীয় ন্যায় সংহিতার মাধ্যমে নাগরিক অধিকার কাড়তে চাইছে কেন্দ্র!

Date:

Share post:

বিধানসভার শীতকালীন অধিবেশনে কেন্দ্রের ন্যায়সংহিতা বিল প্রস্তাবের কড়া সমালোচনা করল তৃণমূল (TMC)। মঙ্গলবারের পর আজ বুধবারেও বিধানসভায় আলোচনা হয়। সরকার ও বিরোধী পক্ষের সদস্যরা প্রস্তাবিত বিলগুলির পক্ষে ও বিপক্ষে আলোচনায় অংশ নেন। এদিন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak) বিষয়টি উত্থাপন করে বলেন এর মাধ্যমে নাগরিকদের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে বিজেপি। সরকারপক্ষের বিধায়কেরা এই বিলগুলিকে কালা কানুন বলে চিহ্নিত করেন। এই বিল নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ফিরহাদ হাকিম বলেন পুলিশ নয় মানুষ শেষ কথা বলবেন। এরপর আজ আইনমন্ত্রীর মুখেও শোনা গেল সেই একই কথা।

এদিন বিশাল লামা, শঙ্কর ঘোষের মতো বিজেপি সদস্যরা প্রস্তাবিত আইন গুলিকে সমর্থন করে বলেন, স্বাধীনতার ৭৫ বছর পরেও দেশ ব্রিটিশদের তৈরি করা দন্ডবিধিকে বহন করে চলেছে। সেইকারণে পরিবর্তন দরকার। আলোচনার শেষে বিরোধীদের দাবি মেনে প্রস্তাবটিকে অধ্যক্ষ ভোটাভুটির জন্য পেশ করেন। ভোটাভুটি চলাকালীন রাজ্য সরকার বিরোধী দলের তরফে অযথা হট্টগোল করে উত্তেজনার পরিস্থিতি তৈরির চেষ্টা হয় বলে অভিযোগ। অধিকাংশ বিজেপি বিধায়ক ভোটাভুটির ফল সামনে আসার আগেই বাইরে বেরিয়ে যান। আসলে ভোটাভুটি চলাকালীন নিয়ম মত অধিবেশন কক্ষের দরজা বন্ধ করে দেওয়ার পরেও সরকারপক্ষের বেশ কয়েকজন মন্ত্রী এবং বিধায়ক ভিতরে প্রবেশ করেন বলে বিরোধীরা অভিযোগ করেন এবং বিষয়টি নিয়ে তাঁরা লিখিত অভিযোগ জানাবেন বলেও মন্তব্য করেন।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...