Thursday, May 14, 2026

টি-২০ বিশ্বকাপে কি ভাবা হচ্ছে কোহলিকে, কি ভাবছেন নির্বাচকরা বিরাটকে নিয়ে?

Date:

Share post:

২০২৪ সালে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপ। সেই প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজ শুরু হয়েছে সেই প্রস্তুতি। এবার প্রশ্ন হচ্ছে টি-২০ বিশ্বকাপে কি দেখা যাবে বিরাট কোহলিকে? কারণ সূত্রের খবর, রোহিত শর্মাকে টি-২০ বিশ্বকাপে ভাবা হলেও, নির্বাচকেরা কোহলিকে টি-২০ বিশ্বকাপে ভাবছেন না। সেই জায়গায় ভারতেরই এক তরুণ ক্রিকেটারকে তুলে ধরা হচ্ছে।

সম্প্রতি ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন বোর্ডকর্তা এবং নির্বাচকেরা। সেখানে রোহিতকে টি-২০ বিশ্বকাপে নেতা হিসাবে সবাই দেখতে চেয়েছেন। একই বৈঠকে কোহলির জায়গা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। এই নিয়ে বৈঠকে হাজির বোর্ডের এক সূত্র এক সংবাদপত্রকে জানিয়েছেন, নির্বাচক এবং বোর্ডকর্তারা টি-২০-তে তিন নম্বরে এমন এক ব্যাটারকে চাইছেন, যিনি শুরু থেকে চালাতে পারবেন। সেই জায়গায় অনেকটাই এগিয়ে রয়েছেন ঈশান কিষাণ।

আরও পড়ুন:দক্ষিণ আফ্রিকায় রাজকীয় অভ্যর্থনা সূর্যকুমার-শ্রেয়স আইয়ারদের, ছবি পোস্ট বিসিসিআইয়ের

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...