Wednesday, June 24, 2026

ঘূর্ণিঝড় মিগজাউমের দাপট কাটতে না কাটতেই কেঁপে উঠল চেন্নাই, বাদ গেল না কর্নাটকও

Date:

Share post:

বিগত কয়েকদিন ধরে তামিলনাড়ুতে (Tamil Nadu) তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় মিগজাউম (Cyclone Michaung)। সেই ধাক্কা সামলে সবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তামিলনাড়ুবাসী। আর এমন আবহে ফের শুক্রবার সকালে কেঁপে উঠল চেন্নাই (Chennai)। সূত্রের খবর, এদিন সকালে চেন্নাইয়ের কাছে চেঙ্গলপাট্টু জেলা কেঁপে ওঠে ভূমিকম্পে। তবে, ভূমিকম্পের শক্তি ততটা জোরাল ছিল না। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.২। শুক্রবার সকাল ৭টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প হয়। উৎস ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।

তবে শুধু চেন্নাই নয়, এদিন কর্নাটকের (Karnataka) বিজয়পুরাতেও আরও একটি ভূমিকম্প হয়েছে বলে খবর। শুক্রবার ভোর ৬টা ৫২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.১। তবে এদিনের ভূমিকম্পে চেন্নাই বা অন্যান্য অঞ্চলে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, ঘূর্ণিঝড় মিগজাউমের ক্ষয়ক্ষতির ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি তামিলনাড়ু। এদিনও তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...