Wednesday, May 13, 2026

মিজোরামের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন জেডপিএম নেতা লালদুহোমা, পরিচয় জানলে অবাক হবেন

Date:

Share post:

বিধানসভা নির্বাচনে (Assembly Election) এসেছে বিপুল জয়। মিজোরামে (Mizoram) পাশা উল্টে নতুন সরকার গঠন করেছে জোরাম পিপলস মুভমেন্ট (ZPM)। শুক্রবার মিজোরামের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসাবে শপথগ্রহণ করলেন জেডপিএম নেতা লালদুহোমা (Lalduhoma)। এদিন সকালে আইজলের রাজভবনে, রাজ্যপাল হরি বাবু কামহাম্পতি নতুন মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। তবে এদিন লালদুহোমা একা নন, তাঁর সঙ্গে মন্ত্রী (Minister) হিসেবে শপথ নিয়েছেন আরও কয়েকজন বিধায়ক। উল্লেখ্য, মিজোরাম বিধানসভার আসন সংখ্যা ৪০। আর সেকারণে সর্বোচ্চ ১২ জন মন্ত্রী হতে পারেন।

কে এই লালদুহোমা?

লালদুহোমা একজন প্রাক্তন আইপিএস অফিসার। একসময় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রী পরিষদ গঠন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে দলের নবনির্বাচিত দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে, জেডপিএম লালদুহোমাকে তাদের নেতা এবং কে সাপডাঙ্গাকে উপনেতা নির্বাচিত করে। এরপর, বুধবার মিজোরামের রাজ্যপাল হরি বাবু কামহাম্পতির সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান লালদুহোমা। আর শুক্রবার শপথবাক্য পাঠ করলেন তিনি।

তবে নির্বাচনের ফলাফল ঘোষণার দিনই স্পষ্ট হয়ে গিয়েছিল আগে সরকারে থাকা কংগ্রেস বা মিজো ন্যাশনাল ফ্রন্ট নয়, জেডপিএম-ই সব পরিসংখ্যান চুরমার করে ক্ষমতায় আসতে চলেছে। আর সময় গড়াতে দেখা যায় প্রত্যাশামতো সরকার গঠন করে জোরাম পিপলস মুভমেন্ট। ৪০ আসনের বিধানসভায় ২৭টি আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসে তারা। এরপর গত ৫ ডিসেম্বর, জেডপিএম-এর পরিষদীয় দল, লালদুহোমাকেই তাদের দলের আগামী দিনের নেতা হিসেবে বেছে নেয়। পাশাপাশি আর কে সাপডাঙ্গাকে সহকারী নেতা হিসেবে মনোনীত করা হয়।

 

 

 

 

Related articles

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...