Tuesday, June 23, 2026

‘আত্মহত্যার নাটক’ করেছিলেন দেবলীনা! নেটপাড়ার রোষানলে পড়তেই হাসপাতাল থেকে জবাব গায়িকার

Date:

Share post:

৭৮টি ঘুমের ওষুধ খাওয়ার খবর থেকে, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে যেকোনও একটাকে বেছে নিতে না পারার জন্য আত্মহননের চেষ্টা করা, সবটাই কি নাটক ছিল? গায়িকা দেবলীনা নন্দীর (Debolinaa Nandy) হাসপাতালের ছবি সোশ্যাল মিডিয়ায় (Social media) ছড়িয়ে পড়তেই নেটপাড়ার অনেকেই এই প্রশ্ন তুলেছেন। কেউ বলছেন ভাইরাল হওয়ার জন্যই পরিকল্পিত চিত্রনাট্য, কেউ বলছেন বিষয়টা সত্যিই বাড়াবাড়ি। তবে এবার আর চুপ করে থাকতে পারলেন না গায়িকা। এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital) থেকে ছলছল চোখে লাইভ করে ‘নিন্দুক’দের বিশেষ বার্তা দিলেন শিল্পী।

পাইলট স্বামী প্রবাহ নন্দীর সঙ্গে সুখী দাম্পত্য ভেঙেছে, বন্ধু সায়কের অতিরঞ্জিত ভিডিও সোশ্যাল মিডিয়ার চোখে লেগেছে। এত কাণ্ড ঘটে গেছে যে মানুষটিকে কেন্দ্র করে তিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। দেবলীনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে। দিন কয়েক আগে তাঁর সঙ্গে দেখা করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। শিল্পীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন কাছের মানুষরা। কিন্তু নেটিজেনদের এত ‘কটুক্তি’ আর সহ্য করতে পারলেন না গায়িকা। ট্রোলারদের জবাব দিতে আসরে নামলেন নিজেই। আত্মপক্ষ সমর্থনে ছলছল চোখে তিনি বলেন “আমি যে পথটা বেছে নিয়েছিলাম সেটা কোনও সঠিক পথ নয়। ভুল আমি করেছি কিন্তু সবটাই ভালোবাসার জন্য। একদিকে মা, আরেকদিকে ভালোবেসে বিয়ে করা বর। আমি একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি। দয়া করে নোংরা ট্রোল করে আমার মানসিক শান্তির ব্যঘাত ঘটাবেন না।” শুধু এতটুকু বলেই থেমে যাননি তিনি।সঙ্গীতশিল্পী তথা ইনফ্লুয়েন্সার জানান, “দমবন্ধ হয়ে আসছে। ভেবেছিলাম সেই দিনটা জীবনের শেষ হবে। কিন্তু ভগবান বাঁচিয়ে দিয়েছে আমাকে। একটু সুস্থভাবে বাঁচতে দিন। ভালোবাসার মানুষ আর সংসার হারিয়েছি। যেটা আমার কাছে মরে যাওয়ার সমান। আপনাদের বিষ কথায় আবার আমাকে মেরে ফেলবেন না দয়া করে।” দেবলীনার এই লাইভের তাঁকে ঘিরে আর কোন নতুন চর্চা হয় এখন সেটাই দেখার।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...