বর্তমান সময়ের অন্যতম বহুল প্রতীক্ষিত হিন্দি ওয়েব সিরিজ ‘হুঙ্কার: দ্য রোর’ (Hunkkaar: The Roar) মুক্তির পথে। এই হাই-ভোল্টেজ ওয়েব সিরিজটি সোশিও থ্রিলার এবং কোর্টরুম ড্রামা নিয়ে টানটান উত্তেজনায় ভরপুর। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম JioHotstar-এ স্ট্রিম হতে চলেছে সিরিজটি।
আরও পড়ুন: মামলার মেঘ কেটে বাগবাজারে উমার আগমন, খুঁটিপুজো ১০৮ বছরের পুজোর
টিজারে দেখা যাচ্ছে গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে ১৭ বছর বয়সী এক স্কুলছাত্রী, যার নাম মীনু রাওয়াত। সে সমাজের এক অত্যন্ত প্রভাবশালী ও শ্রদ্ধেয় ধর্মগুরু সুনীল চাকোসি ওরফে ‘বাপজি’-র বিরুদ্ধে শ্লীলতাহানির মারাত্মক অভিযোগ তোলে। একজন সাধারণ মেয়ের এই একটি অভিযোগের পর পুরো প্রশাসন, পুলিশ, আদালত এবং সংবাদমাধ্যমের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়। ক্ষমতার অন্ধ দম্ভ এবং অন্ধ বিশ্বাসের বিরুদ্ধে এক লড়াকু মেয়ের আইনি ও সামাজিক লড়াইয়ের গল্পই বলবে এই সিরিজ। নির্মাতা ও কলাকুশলীদের মতে, এই সিরিজটির মূল বিষয়বস্তু হল— যখন একজন নারীর সততা সমাজের ক্ষমতাশালী ও দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার ভিত নাড়িয়ে দেয়, তখন ঠিক কী কী ঘটে তাই দেখানো হয়েছে।
আরও পড়ুন: টানা ৩ দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক! নড়েচড়ে বসল কেন্দ্রীয় অর্থমন্ত্রক
সিরিজটিতে মীনুর ভূমিকায় দেখা যাবে তরুণ অভিনেত্রী অনীত পাড্ডাকে। ভালবাসার ছবি সাইয়ারা দিয়ে ডেবিউ করে দর্শকদের মন জয় করেছিলেন অনীত। এবার সম্পূর্ণ অন্য ধরনের চরিত্রে দেখা যাবে তাঁকে। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক প্রতিভাবান তারকা।
ফাতিমা সানা শেখ যিনি মামলার তদন্তকারী এক দৃঢ়চেতা পুলিশ অফিসার (ACP জসলিন সিং সোনি)-র ভূমিকায় অভিনয় করেছেন। মহম্মদ জিশান আইয়ুবকে দেখা যাবে একজন আপসহীন সাংবাদিকের চরিত্রে। এছাড়াও রাম কাপুর ও অর্জুন মাথুর আদালতের হেভিওয়েট আইনজীবীদের চরিত্রে রয়েছেন, যারা একে অপরের মুখোমুখি লড়াই করবেন এই সিরিজে। আর সবচেয়ে চর্চিত চরিত্র ধর্মগুরু ‘বাপজি’-র নেতিবাচক ও ক্ষমতাশালী চরিত্রে দেখা যাবে রঘুবীর যাদবকে।
আরও পড়ুন: রবিবাসরীয় সকালে কলকাতা-সহ জেলায় জেলায় ঝড়-বৃষ্টি, সাগরে শক্তি বাড়ালো নিম্নচাপ
সিরিজটি যৌথভাবে তৈরি ও পরিচালনা করেছেন পরিচালক নিত্য মেহরা, করণ ডি কাপাডিয়া এবং হীরাজ মারফাতিয়া। সবচেয়ে বড় চমক হল, এই সিরিজটির অন্যতম এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে যুক্ত আছেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, তাঁর প্রযোজনা সংস্থা ‘পার্পল পেবল পিকচার্স’-এর মাধ্যমে। বিড়লা স্টুডিও এবং অ্যাপ্লজ এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় তৈরি এই সিরিজটি ইতিমধ্যেই ট্রেলার ও টিজার দিয়ে দর্শকদের মনে তীব্র কৌতূহল তৈরি করেছে।
তদন্তের গভীর রহস্য, কোর্টরুমের তীক্ষ্ণ সওয়াল-জবাব এবং মিডিয়া ট্রায়ালের জটিল সমীকরণ দেখতে চোখ রাখুন আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুধুমাত্র JioHotstar-এর পর্দায়।
















