দাদার দরবারে চলছে একের পর এক ধামাকা। বিগ বস বাংলায় (Big Boss Bangla) ড্রামা আর সম্পর্কের সমীকরণ যেভাবে পাল্টে যাচ্ছে, তাতে যেকোনও দিন যে কেউ এলিমিনেট হতে পারেন। এই শো প্রথম দিন থেকেই দর্শকদের ড্রামা আর বিনোদনের ডাবল ডোজ দিচ্ছে। তবে চলতি সপ্তাহের ‘উইকেন্ড কা বার’-এ যে টুইস্ট আসতে চলেছে, তা হয়তো প্রতিযোগীদের ধারণারও বাইরে। টলিউড ও টেলিপাড়ার জোর গুঞ্জন, এবার বিগ বসের দুর্গে ওয়াইল্ড কার্ড এন্ট্রি (Wild Card Entry) নিতে চলেছেন অভিনেতা সৌরভ দাস। তবে তাঁর আসার আনন্দের মাঝেই রয়েছে এক বড় ধাক্কা, কারণ এই সপ্তাহে শো থেকে বাদ পড়তে চলেছেন একজন নয়, দু-দু’জন প্রতিযোগী!

আরও পড়ুন: মধুচন্দ্রিমায় শাহরুখের মিথ্যে! কোথায় গিয়েছিলেন স্ত্রী গৌরীকে নিয়ে?

রাজবীর দে এবং জীতু কামালের পর শো-তে তৃতীয় ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে পা রাখতে চলেছেন সবার প্রিয় ‘মন্টু পাইলট’ অর্থাৎ সৌরভ দাস। যদিও সৌরভ দাস কিংবা চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে এখনও অফিশিয়ালি সিলমোহর দেওয়া হয়নি, তবে স্টুডিও পাড়ার অন্দরের খবর অনুযায়ী তাঁর এন্ট্রি এখন শুধুই সময়ের অপেক্ষা। জীতু আর রাজবীরের কড়া টক্করের মাঝে সৌরভের এন্ট্রি যে খেলার মোড় ঘুরিয়ে দেবে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: কেড়ে নেওয়া হল হুমায়ুনের 'বাঁশি', উপনির্বাচনে 'আলমারি' পেল ISF

সৌরভের আসার খবরের চেয়েও বড় চমক অপেক্ষা করছে চলতি সপ্তাহের এলিমিনেশনে। জানা গিয়েছে, শনিবার ও রবিবার মিলিয়ে এবার বিগ বসের ইতিহাসে প্রথম ‘ডাবল এলিমিনেশন’ (Double Elimination) বা জোড়া বিদায় ঘটতে চলেছে। গত সপ্তাহে ঘর ছেড়েছেন জয়িতা চট্টোপাধ্যায়। আর এই সপ্তাহে বিগ বসের ডেঞ্জার জোনে (Danger Zone) রয়েছেন মোট সাতজন প্রতিযোগী। দুর্নিবার সাহা, মনামী ঘোষ, নিরঞ্জন মণ্ডল, দীপেন্দু বিশ্বাস, সৃজলা গুহ, আলেকজান্দ্রা টেলর, সায়ক চক্রবর্তী। এই ৭ জনের মধ্যে ঠিক কোন ২ জনের যাত্রা এই সপ্তাহে শেষ হচ্ছে, তা এখনও সম্পূর্ণ খোলসা করা হয়নি। তবে দর্শকদের ভোট এবং ঘরের ভেতরের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তলানিতে থাকা দুই প্রতিযোগীকে আজ ও কালকের মধ্যেই পাততাড়ি গুটাতে হবে বিগ বসের বাড়ি থেকে।

আরও পড়ুন: দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে জয় ABVP-র

একসঙ্গে দুই সদস্য বিদায় নিলে ঘরের ভেতরের বন্ধুত্ব, সমীকরণ এবং দলগত রাজনীতিতে যে একটা বিশাল ওলটপালট আসবে, তা নিশ্চিত। একদিকে সৌরভ দাসের ধামাকেদার প্রবেশ আর অন্যদিকে ডাবল এলিমিনেশনের ধাক্কা—সব মিলিয়ে স্টার জলসা (Star Jalsa) ও JioHotstar-এর পর্দায় এই সপ্তাহের এপিসোডগুলো যে চরম উত্তেজনায় ভরপুর হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।