উপনির্বাচনে একের পর এক রাজনৈতিক দলের প্রতীক বদলে এবার আরও দুই নাম যুক্ত হল। হুমায়ুন কবীরের আমজনতা উন্নয়ন পার্টি ও নওশাদ সিদ্দিকির দল হারালো নিজেদের প্রতীক। ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেসকে 'খাম' চিহ্ন দেওয়ার কথা ঘোষণা হতেই ISF বিরোধীতায় সরব হয়েছিল। কিন্তু তাতেও কোন লাভ হলো না কারণ শেষমেষ 'খাম' নিজের কাছে রাখতে পারলেন না নওশাদরা। তার পরিবর্তে যুদ্ধ 'আলমারি'। অন্যদিকে 'বাঁশি'হারা হয়ে পড়লেন হুমায়ুন।  

আগামী ৬ অক্টোবর রাজ্যের ২ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের ঘোষণা হয়েছে। তারপর থেকেই বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতীক নিয়ে জটিলতা বাড়তে থাকে। ইতিমধ্যেই জোড়া ফুল হারিয়েছে তৃণমূল কংগ্রেস। পরিবর্তে মমতা পন্থীরা প্রতীক হিসেবে বেছে নিয়েছেন ফুটবল প্লেয়ার। আর 'খাম' দেওয়া হয়েছে ঋতব্রতপন্থীদের। তারপর থেকেই প্রশ্ন ছিল আইএসএফ তাহলে কোন প্রতীকে লড়বে? চলতি বছর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কমিশনে যে প্রতীক নথিভুক্ত করিয়েছিলেন শুক্রবার সাংবাদিক বৈঠকের নওশাদ সবকিছু দেখান। কিন্তু কমিশন শেষমেষ আইএসএফের হাত থেকে 'খাম' কেড়ে নিল। তার বদলে দেওয়া হলো 'আলমারি', অন্যদিকে হুমায়ুনরা পেলেন 'টেবিল' প্রতীক।

কমিশন সূত্রে জানা গিয়েছে 'বাঁশি' প্রতীক আপাতত তামিলনাড়ুর শাসক দল থালাপতি বিজয় টিভিকে দেওয়া হচ্ছে। এখন নতুন প্রতীক নিয়ে বাংলার উপ নির্বাচনে আইএসএফ ও AJUP প্রচারে কতটা সাফল্য পায় তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।