Thursday, May 14, 2026

নতুন করে শারীরিক অবস্থার অবনতি না হলেও হাতে গুরুতর চোট পেলেন মদন মিত্র

Date:

Share post:

কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের শারীরিক অবস্থা এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। নতুন করে তাঁর শারীরিক অবস্থার অবনতি না হলেও বর্ষীয়ান এই নেতার হাতে চোট লেগেছে বলে হাসপাতাল সূত্রে খবর। সেই জায়গায় এক্স-রে করা হবে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তাঁর হাতে অস্ত্রোপচার হতে পারে। তাঁর জন্য তৈরি ১০ সদস্যের যে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে, তারা তৃণমূল বিধায়কের শারীরিক অবস্থা খতিয়ে দেখবেন।

গতকাল, বৃহস্পতিবার মদন মিত্রের শারীরিক অবস্থার অবনতি হয়। শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তরিত করা হয়েছিল। তীব্র শ্বাসকষ্ট এবং খিচুনি হয় সিপিআর দেওয়া হয় তাঁকে। এখনও সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তবে শুক্রবার নতুন করে আর শারীরিক অবস্থার অবনতি হয়নি।

 

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...