Wednesday, May 13, 2026

রবিবারও ব্যা.হত লালগোলা-শিয়ালদহ শাখার ট্রেন চলাচল, বাতিল একগুচ্ছ ট্রেন

Date:

Share post:

চলবে সাবওয়ে (Subway) তৈরির কাজ। আর সেকারণে ফের শিয়ালদহ (Sealdah) থেকে বাতিল (Cancelled) একগুচ্ছ ট্রেন (Train)। রেল সূত্রে খবর, রবিবার অর্থাৎ ১০ ডিসেম্বর লালগোলা (Lalgola)-শিয়ালদহ শাখায় সকাল-বিকেল মিলিয়ে চলবে না একাধিক ট্রেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ শাখায় বেথুয়াডহরি ও দেবগ্রাম স্টেশনের মাঝে সাবওয়ে তৈরির কাজ চলবে। আর সেকারণেই আগামী রবিবার সকাল ৯টা ৫০ থেকে রাত ৮টা পর্যন্ত রেল বন্ধ থাকবে ট্রেন চলাচল।

বেথুয়াডহরি ও দেবগ্রাম স্টেশনের মধ্যে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকার কারণে আপ ও ডাউন ট্রেন মিলিয়ে মোট তিন জোড়া ট্রেন বাতিল করেছে শিয়ালদহ শাখা। বেশ কিছু ট্রেনের সফরসূচিও সংক্ষিপ্ত করা হয়েছে। তবে একই কারণে গত মাসের তিন রবিরারেও ট্রেন চলাচল না করায় নাকাল হতে হয়েছিল যাত্রীদের। তাই চলতি সপ্তাহের রবিবারও ট্রেন সফরে বেগ পেতে হবে রেল যাত্রীদের।

জানা যাচ্ছে, রবিবার সকাল ১০টার পর কলকাতা যাবার কোনও ট্রেন মিলবে না। লালগোলা-বহরমপুর থেকে ছাড়া ট্রেন গুলি মুড়াগাছা অবধি ট্রেন চলবে শিয়ালদহ যাবে না। আবার শিয়ালদহ, রানাঘাট বা কৃষ্ণনগর থেকে ছাড়া ট্রেনগুলিও মুড়াগাছা পর্যন্ত এসে থামবে। ফলে খুব প্রয়োজন না হলে এদিন রেল ব্যবহার থেকে বিরত থাকাই ভালো বলে মনে করছেন, নিত্য যাত্রীরা। তবে রাত ৮টার পরে ফের স্বাভাবিক হবে ট্রেন চলাচল।

 

 

 

 

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...