Wednesday, May 13, 2026

সিনেমা দেখে কেঁ*দেছে মেয়ে, ‘অ্যানি*ম্যাল’ বিরো*ধিতায় সরব কংগ্রেস সাংসদ!

Date:

Share post:

বলিউড (Bollywood) জুড়ে সাফল্য আর বিতর্কের কেন্দ্রবিন্দুতে একটাই নাম রণবীর কাপুর (Ranbir Kapoor) অভিনীত সন্দীপ রেড্ডি বঙ্গা (Sandip Reddi Bonga) ছবি ‘অ্যানিম্যাল’ (Animal) ডিসেম্বরের ১ তারিখের সিনেমা মুক্তি পেয়েছে। তারপর থেকেই যত সময় এগিয়েছে ততই বিতর্ক বেড়েছে। এত হিংস্রতা প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে সহ্য করা ‘অসম্ভব’ বলছেন অনেকেই। উগ্র পৌরুষ, নারীবিদ্বেষ, হিংসা – এই সব কিছুই এক সিনেমায় এত বড় আকারে ধরা দিয়েছে যে সাধারণ মস্তিষ্কে ক্রমাগত একটা যুদ্ধ চলতে পারে এই সিনেমা দেখার সময়। এই কাণ্ডই ঘটেছে ছত্তিশগড়ের কংগ্রেস সাংসদ রঞ্জিত রঞ্জনের মেয়ের সঙ্গে। সাংসদ কন্যা বন্ধুদের সঙ্গে এই ছবি দেখতে গিয়ে মাঝপথেই হল ছেড়ে বেরিয়ে যান। হাউ হাউ করে কাঁদতে থাকেন তিনি। এরপরই সংসদে সরব রঞ্জিত রঞ্জন (Ranjit Ranjan)। তিনি অবিলম্বে এই সিনেমা বয়কটের দাবি করেন।

অধিবেশন চলাকালীন সাংসদ বলেন , এই ধরণের সিনেমা সমাজকে চরম অবনতির দিকে ঠেলে দিচ্ছে। এর খারাপ প্রভাব পড়ছে চারপাশে। রীতিমতো চিৎকার করে তিনি বলেন, ‘কবীর সিং’ থেকে শুরু করে ‘পুষ্পা’, এবং এখন ‘অ্যানিম্যাল’ – এই ধরণের ছবি সমাজের জন্য যথেষ্ট ক্ষতিকর। তাঁর কথায়, “আমার মেয়ে এই সিনেমা দেখে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে হল ছেড়ে বেরিয়ে এসেছে। এত হিংস্রতা সহ্য করা যায় না।” কী ভাবে সেন্সর বোর্ড এমন একটা ছবির ছাড়পত্র দিল সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। এমন ছবিকে বয়কট করা দরকার বলেও সরব হন সাংসদ।

Related articles

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...