Sunday, May 17, 2026

মৃ.তদে.হ সৎকার করে ফেরার পথে ভ.য়াবহ পথ দুর্ঘ.টনা রঘুনাথগঞ্জে! মৃ.ত ৩, আহ.ত ৩৬

Date:

Share post:

শনিবার রাত ৯ টা নাগাদ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার বারালা এলাকাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। আহত হয়েছেন আরও ৩৬ জন। আহতদের সকলকেই জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে তাদের মধ্যে ১৩ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যাক্তিদের নাম রাজা মাল, কানাই মাল এবং তারক মাল।

স্থানীয় সূত্রে জানা গেছে- বীরভূমের নলহাটি পাইকপাড়া এলাকাতে এক ব্যক্তির মৃত্যুর পর তার আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশীরা একটি পিক আপ ভ্যান ভাড়া করে মুর্শিদাবাদের জঙ্গিপুর শ্মশান ঘাটে এসেছিল সৎকারের জন্য। এরপর সৎকারের কাজ শেষ করে বাড়ি ফেরার সময় মুরারই-রঘুনাথগঞ্জ রাজ্য সড়কের ওপর বারালা হাসপাতালের কাছে একটি পাথর বোঝাই ট্রাক্ট্ররের সাথে ওই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। এই ঘটনায় একাধিক ব্যক্তি পাথরের তলায় চাপাও পড়ে যান। পুলিশ আসার আগে স্থানীয় ব্যক্তিরা জেসিবি মেশিন নিয়ে এসে ট্রাক্টরটিকে পিকআপ ভ্যানের উপর থেকে সরিয়ে আহতদেরকে দ্রুত উদ্ধারের চেষ্টা করেন। এরপর আহতদের সকলকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন- রবিবার আলিপুরদুয়ারে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা এবং পরিষেবা প্রদান মুখ্যমন্ত্রীর

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...