Monday, June 22, 2026

প্যালেস্তাইনের পাশেই ভারত, ফোনে সতেয়াহকে আশ্বাস জয়শংকরের

Date:

Share post:

ইজরায়েল-প্যালেস্তাইন বর্তমান পরিস্থিতিতে ভারত যে প্যালেস্তাইনের (Palestine) পাশেই আছে তা বরাবর জানিয়ে এসেছে ভারতের বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs)। প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী মহম্মদ সতায়েহ-কে ফোনে আবারও সেই আশ্বাস দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। পাশাপাশি জঙ্গি গোষ্ঠী হামাসের (Hamas) বিরোধিতার কথাও স্পষ্ট করে দিয়েছেন জয়শংকর।

শনিবার রাতে দেশের বিদেশমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী মহম্মদ সতায়েহর সঙ্গে কথা হওয়ার বিষয়টি। তিনি লিখেছেন, ফোনে গাজা ও ওয়েস্টব্যাঙ্কের শোচনীয় অবস্থার কথা জানিয়েছেন সতায়েহ। উত্তরে বিদেশমন্ত্রকের তরফে বরাবরের মতো প্যালেস্তাইন পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। ভবিষ্যতের প্রয়োজনে যোগাযোগেরও আশ্বাস দেওয়া হয়েছে। এর আগেও রাষ্ট্রসংঘের (United Nations) বৈঠকে প্যালেস্তাইনের সার্বভৌমত্বের দাবি জোরালোভাবে পেশ করেছেন ভারতের প্রতিনিধি।

প্যালেস্তাইনের পক্ষ থেকে ফোনটি এমন পরিস্থিতিতে এসেছে যখন রাষ্ট্রসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব ‘লোকদেখানো’ দাবি করে ভেটো আনে। অন্যদিকে গাজার পর ওয়েস্টব্যাঙ্কে হামলা চালিয়ে হামাসকে একরকম কোণঠাসা করে ফেলেছে ইজরায়েল। সেখানে ভারত সবসময়ই আলোচনার মাধ্যমে দুপক্ষের শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়ে এসেছে। হামাসের আক্রমণের নিন্দা করলেও শনিবার ফের প্যালেস্তাইনের পাশে থাকার ভারতের বার্তা বিশ্ব রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Related articles

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...