Tuesday, May 26, 2026

পূ্র্ব মেদিনীপুরের আরও একটি সমবায় নির্বাচনে জোড়াফুলের বি.পুল জয়! খালি হাতেই ফিরল রাম-বাম জোট

Date:

Share post:

লোকসভা ভোটের আগে ফের বাজিমাৎ তৃণমূলের। আরও একবার রাম-বাম জোটকে হারিয়ে বাজিমাত করল তৃণমূল। পূর্ব মেদিনীপুরের এগরা ১ নম্বর ব্লকের কৌড়দা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করল তৃণমূল শিবির। সমিতির মোট ৮ টি আসনের মধ্যে ২ জন মহিলা প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। বাকি ৬টি আসনে নির্বাচন হয়। তার মধ্যে তৃণমূলের ৬ জন প্রার্থী এবং বিরোধী জোটের ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু বিরোধী জোটকে পরাজিত করে সবকটি আসনেই তৃণমূল জয়লাভ করেছে। এক প্রকার খালিহাতে বিরোধীদের ফিরতে হল বাড়ি। ফল প্রকাশ হতেই আবির খেলায় মেতে ওঠেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। প্রসঙ্গত, ২০২১ সালের পর থেকে লাগাতার সমবায় সমিতির নির্বাচনে তূণমূলের জয় এসেছে। তৃণমূল যে সারা বছর মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করে তার বার্তাই দিল এদিনের এই ফলাফল।

আরও পড়ুন- সোমবার জলপাইগুড়িতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা এবং পরিষেবা প্রদান মুখ্যমন্ত্রীর

Related articles

ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের ক্ষেত্রে এগিয়ে Zee!

বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা (FIFA World Cup Football 2026)শুরু হতে হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। এখনও পর্যন্ত ভারতে সবুজ...

অন্নপূর্ণা যোজনা থেকে আয়ুষ: প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম বুধবার নবান্ন থেকে প্রকাশ করা হবে। যতদিন অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হচ্ছে, ততদিন লক্ষ্মীর...

ছায়ানটের উদ্যোগে নজরুল পুরস্কার ২০২৬, সম্মানিত বর্ষীয়ান শিল্পী অনসূয়া 

কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী (Kazi Nazrul Islam) উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল কলকাতার সাংস্কৃতিক দল ছায়ানট (Kolkata's cultural...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দোতলা বাস উল্টে মৃত ৬, আহত ১৫

উত্তরপ্রদেশের (Utterpradesh) উন্নাও জেলায় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৬ এবং গুরুতর জখম প্রায় ১৫ জন। মঙ্গলবার...