Tuesday, June 23, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভিলেন বৃষ্টি। বৃষ্টির কারণে বাতিল হয়ে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ প্রথম ম‍্যাচ। রবিবার ডারবানে ছিল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম ম‍্যাচ। ভারতীয় সময় সেই ম‍্যাচ সন্ধ্যা ৭টার সময় টস হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সেটা করা সম্ভব হয়নি।

২) এ যেন স্বপ্নপূরণের মুহূর্ত। স্বপ্নপূরণ ২৩ বছরের কীর্থনা বালাকৃষ্ণানের। আসন্ন উইমেন্স প্রিমিয়ার লিগে ২৩ বছরের কীর্থনা নাম লেখালেন অন্যতম দল মুম্বই ইন্ডিয়ান্সে। নিলামের তাঁকে ১০ লাখ টাকার বিনিময়ে তুলে নেয় গতবারের চ্যাম্পিয়ন দল।

৩) প্রশ্ন হলো তবে টি-২০ বিশ্বকাপে দলকে কে নেতৃত্ব দেবেন? রোহিত কি টি-২০ বিশ্বকাপে নেই? এই নিয়ে প্রশ্ন ঘোরাফেরা করছে ক্রিকেটপ্রেমীদের মধ‍্যে। আর এবার এই নিয়েই মুখ খুললেন বিসিসিআই সচিব জয় শাহ। বললেন, রোহিত নেতৃত্বে থাকবে কি না, এটা নিয়ে একটু বেশি জল্পনা হচ্ছে।

৪) কবে মাঠে ফিরবেন হার্দিক? আর এবার হার্দিক প্রসঙ্গে মুখ খুললেন বিসিসিআই সচিব জয় শাহ। বোর্ড সচিবের মতে হার্দিক জাতীয় ক্রিকেট অ‍্যাকাডেমিতে তাঁর রিহ্যাবের জন্য কঠিন পরিশ্রম করছেন।

৫) ভারতীয় দলের সঙ্গে কতদিনের চুক্তি করা হয়েছে দ্রাবিড়ের সঙ্গে সেটা জানানো হয়নি। আর এই নিয়েই এবার মুখ খুললেন বিসিসিআই সচিব জয় শাহ। জানালেন, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ঠিক হবে চুক্তির মেয়াদ।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...