Friday, June 26, 2026

ফের নামল কলকাতার তাপমাত্রা! উত্তুরে হাওয়ার দাপটে বঙ্গে বাড়ছে শীতের আমেজ

Date:

Share post:

নিম্নচাপ সরে যেতেই নিজের মেজাজে ফিরেছে উত্তুরে হাওয়া। এর জেরে বঙ্গে বেড়েছে ঠান্ডার আমেজ। কলকাতা-সহ (Kolkata) রাজ্যের বিভিন্ন জেলায় সোমবার সকাল থেকে শীতের (Winter) আমেজ অনুভূত হয়েছে। কলকাতায় পারদ স্বাভাবিকের থেকে নীচে নেমে গিয়েছে। সোমবারই কলকাতায় মরসুমের শীতলতম দিন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্র ২৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আকাশ পরিষ্কার থাকবে। উঠবে ঝলমলে রোদ। তবে এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় মিগজাউম। এর জেরে বঙ্গের বাতাসেও ঢুকেছিল জলীয় বাষ্প। এদিকে গত সপ্তাহের শেষ দিকে বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে রাজ্যে। এই জলীয় বাষ্পের জেরে বাধাপ্রাপ্ত হয়েছিল উত্তুরে হাওয়া। এ জন্যই কিছুটা থমকে ছিল শীতের পথচলা। কিন্তু তা সরতেই জাঁকিয়ে বসছে শীত।

এদিকে সোমবার সকালে ঠান্ডার পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা ঢেকে যায় কুয়াশার চাদরে। সেই সঙ্গে তাপমাত্রাও কমেছে উল্লেখযোগ্য হারে। পাশাপাশি বইছে ঠাণ্ডা হাওয়া। ডুয়ার্সের বিভিন্ন অংশে কুয়াশার প্রভাব পড়েছে যান চলাচলে। দৃশ্যমানতা কম থাকায় হাইওয়েতে গাড়ি চলছে ধীর গতিতে।

 

 

 

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...