Sunday, May 31, 2026

আজই SLST চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

শনিবারই মেয়ো রোডে চাকরিপ্রার্থীদের ধর্না মঞ্চে গিয়েছিলেন। সেখানে গিয়ে চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের অভিযোগের কথা শুনে ধর্না মঞ্চের সামনে থেকেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) ফোন করে তাঁদের অভাব অভিযোগ শোনার অনুরোধ জানিয়েছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। আর সেইমতোই সোমবার চাকরিপ্রার্থীদের (Job Candidates) সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানা গিয়েছে, এদিনের বৈঠকে থাকবেন কুণালও।

কুণাল জানান, তিনি এদিনের বৈঠকে চাকরিপ্রার্থীদের শুভানুধ্যায়ী হিসাবে থাকতে চান। তিনি সাফ জানান, এই পরিস্থিতিতে যদি আমি কারও পাশে দাঁড়িয়ে কিছুটা সমস্যার সমাধান করতে পারি, তাহলে আমার ভালো লাগবে। শনিবার গান্ধী মূর্তির সামনে এসএলএসটি (SLST) চাকরিপ্রার্থীদের বিক্ষোভ মঞ্চে হঠাৎই হাজির হয়েছিলেন কুণাল ঘোষ। চাকরিপ্রার্থীদের সামনে বসেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে ফোনে কথা বলেন তিনি। তারপর জানান, সোমবারই চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী। সোমবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন চাকরিপ্রার্থীরা। বেলা ৩টে নাগাদ ব্রাত্য বসুর সঙ্গে চাকরি প্রার্থীদের বৈঠকের কথা রয়েছে। জানা গিয়েছে, এদিন এসএলএসটি চাকরিপ্রার্থীদের ৫ জনের এক প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন।

এদিকে চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, এর আগে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বৈঠক করানোর ক্ষেত্রে কুণাল ঘোষই ছিলেন মূল কাণ্ডারী। শনিবার তিনি মঞ্চে এসেছিলেন। আর সেকারণেই সোমবারের বৈঠকে আমরা তাঁকে ডেকেছি।

 

 

 

 

Related articles

সোমে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন-শপথ: জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের নয়া বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। সোমবার লোকভবনে শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী। রবিবার, নিজের...

এবার মদন মিত্রের কামারহাটির বাড়িতে হানা পুলিশের, কিন্তু কেন?

এবার তৃণমূল বিধায়ক মদন মিত্রের একটি বাড়িতে অতর্কিতে হানা দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি বড় দল। তবে পুলিশ...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, সিঙ্গাপুর ওপেন জিতলেন সাত্ত্বিক-চিরাগ জুটি

২ বছরের অপেক্ষার অবসান। সিঙ্গাপুর ওপেন(Singapore Open) ব্যাটমিন্টন খেতাব জিতলেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি (Satwiksairaj Rankireddy and...

কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক স্থগিত, সোম-মঙ্গলের কর্মসূচি ঘোষণা

আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকতে এলাকায় রয়েছেন বিধায়করা। ফলে রবিবার কালীঘাটে ডাকা পরিষদীয় দলের বৈঠকে ৮০ জনের মধ্যে...