Thursday, May 14, 2026

KIFF: সোমে শহরে মনোজ! মাস্টার ক্লাস টু সিনেমা – জমজমাট উৎসব প্রাঙ্গণ

Date:

Share post:

দেখতে দেখতে কেটে গেছে পাঁচটা দিন। হাতে রয়েছে সোম আর মঙ্গল। তারপরই ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (29th Kolkata International Film Festival) ইতি। কিন্তু শেষবেলাতেও কলকাতা মজেছে সিনে আনন্দে। আজ কিফের (KIFF) অন্যতম বড় আকর্ষণ বলিউড তারকা মনোজ বাজপেয়ীর (Manoj Bajpayee) উপস্থিতি। দুপুরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাচারিতায় সময় কাটাবেন আবার বিকেলে করাবেন সিনেমার মাস্টার ক্লাস (Master class)। সঙ্গে থাকবেন সুধীর মিশ্র (Sudhir Mishra)। এখানেই শেষ নয়, সিনেমার সূচিতেও ব্যাপক বৈচিত্র্য থাকছে এদিন। ইজরায়েল দিয়ে শুরু করে নেদারল্যান্ডে গিয়ে থামবেন দর্শক।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF ) আজ সকালে নন্দন ১ (Nandan 1) প্রেক্ষাগৃহে দেখানো হয় ইজরায়েলের ছবি ‘চিলড্রেন অফ নোবডি’ (Children of Nobody)।এরেজ তাদমর পরিচালিত এই ছবির নামের মধ্যেই স্পষ্ট যে এই ছবি অবহেলা আর শোষণের গল্প বলে। নজরুলতীর্থ ১ প্রেক্ষাগৃহে সকালে মেক্সিকোর ছবি ‘ব্রোকেন বর্ডার্স’ দেখানো হয়। দুপুর ১.৩০ মিনিট থেকে শুরু হবে ‘ফিলিপ’। আজ PVR মানি স্কয়ারের আকর্ষণ ফোকাস কান্ট্রি স্পেনের ছবি ‘ক্রিয়েটুরা’ (Creatura)। বিকেল চারটে থেকেই আবার রবীন্দ্র সদনে দেখা যাবে ভেনিসে গোল্ডেন লায়নের দৌড়ে থাকা ফরাসি ছবি ‘দ্য বিস্ট’।

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...