Friday, May 15, 2026

আইএফএর প্রাক্তন সচিবের বাড়িতে আয়কর দফতরের ত.ল্লাশি

Date:

Share post:

ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে সাত আয়কর দফতরের হানা।সোমবার সকালেই তাঁর ঢাকুরিয়ার আবাসনে অভিযান করে আয়কর দফতরের আধিকারিকরা।সকাল থেকে বাড়িতেই আছেন উৎপলবাবু। জানা গিয়েছে, তাঁর মদের ব্যবসা সংক্রান্ত বিভিন্ন নথিপত্র ঘেঁটে দেখার পাশাপাশি উৎপলবাবুকেও জিজ্ঞাসাবাদ করছেন আয়কর দফতরের আধিকারিকরা।শুধুমাত্র ঢাকুরিয়াতেই নয়, তার পাশাপাশি কলকাতার বালিগঞ্জ, কাশিপুর সহ একাধিক জায়গায় সকাল থেকে আয়কর হানা চলছে। সবই এই ব্যবসা সংক্রান্ত লেনদেনে আর্থিক গরমিলের অভিযোগে তদন্ত বলেই জানা যাচ্ছে।

আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, বিদেশি মদ ব্যবসায় আর্থিক নয়ছয়ের অভিযোগে আগে থেকেই তদন্তকারীদের স্ক্যানারে ছিলেন প্রাক্তন আইএফএ সচিব। সেই জন্যেই সোমবার ঢাকুরিয়ার সাউথ এন্ডের ফ্ল্যাটে যান আয়কর দফতরের আধিকারিকরা। গোটা ফ্ল্যাট ঘিরে ফেলেছেন কেন্দ্রীয় বাহিনীর উৎপল গঙ্গোপাধ্যায় ১২ বছর আইএফএ-র সচিব ছিলেন। ২০১৯ সালের মে মাসে তিনি এই পদ থেকে ইস্তফা দেন। ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন থেকে বেরিয়ে শিল্পজগতে যুক্ত হন উৎপল গঙ্গোপাধ্যায়। সোমবার সকাল সাড়ে ৬ টা নাগাদ উৎপলবাবুর ঢাকুরিয়ার সাউথ এন্ডের ফ্ল্যাটে যান আয়কর দফরের আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা ফ্ল্যাট ঘিরে ফেলেন ।

কংগ্রেস সাংসদ ধীরজ প্রসাদ সাহুর সংস্থা বৌধ ডিস্টিলিয়ারিতে তল্লাশি চালিয়ে ৩৫১ কোটি টাকার হদিশ পেয়েছে আয়কর দফতর। ওড়িশার মদ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যোগসূত্র পাওয়া গিয়েছে কলকাতায়। বালিগঞ্জ, কাশীপুর, লালবাজার স্ট্রিটে হদিশ মিলেছে এই সংস্থার একাধিক অফিস। দেশের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটি ক্ষেত্রে দেশে প্রস্তুত বিদেশি মদ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে লেনদেনের বিষয়ে বেনিয়মের অভিযোগেই তল্লাশি চলছে। উৎপল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে সেই সূত্রেই তল্লাশি বলে জানা গিয়েছে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...