Saturday, June 20, 2026

ভোট মিটে গেলে ভুলে যায়, বন্ধ চা-বাগান খোলার প্রতিশ্রুতি রাখেনি বিজেপি! তুলো.ধনা মমতার

Date:

Share post:

ভোটের আগে যা প্রতিশ্রুতি দেয়, ভোট মিটে গেলে তা পালন করে না। সোমবার, জলপাইগুড়ির সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে বিজেপিকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অথচ তিনি ভোটের আগে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রেখেছেন। জানালেন মমতা।

এদিন, কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বন্ধ চা বাগান খোলার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি (BJP)। কিন্তু লোকসভা নির্বাচনের পরে আর কথা রাখেনি। কারও অ্যাকাউন্টে ঢোকেনি ১৫ লক্ষ টাকা। মমতা (Mamata Banerjee) বলেন, “আমরা বিনামূল্যে রেশন দেব বলেছিলাম, দিয়েছি। এখনও বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। আর অন্যদিকে ভোট সামনে এসেছে, সেই কারণে প্রধানমন্ত্রী বিনামূল্যে রেশনের কথা বলছেন। এতদিন মনে ছিল না। ভোট মিটে গেলে আর কিছুই দেবে না। আবার হারবে। ১৫ লাখ টাকা দেবে বলেছিল, সেটা কী আপনাদের দিয়েছিল? ভোটের আগে বলছে পাঁচ কেজি চাল দেবে। তাহলে কোভিডের পর কেন বন্ধ করে দিয়েছিলেন? আমরা তো কিছু বন্ধ করিনি।“

বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধেও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, “কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ রাজ্য থেকে টাকা তুলছে কিন্তু আমাদের টাকা দিচ্ছে না। সব প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। কিন্তু তা সত্ত্বে আমরা কিন্তু কোনও প্রকল্প বন্ধ করে দিইনি। বিজেপি যদি ক্ষমতায় থাকে, মানুষের থেকে সব কেড়ে নেবে। সেই কারণে এই মাসেই দিল্লি যাচ্ছি। প্রধানমন্ত্রীর থেকে সময় চেয়েছি।“

এবার ধূপগুড়ি কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। তৃণমূল (TMC) সভানেত্রী বলেন, “ধূপগুড়িতে আমাদের জেতানোর জন্য ধন্যবাদ। আমাদের দলের তরফে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা রাখা হয়েছে। মন্ত্রিসভার বৈঠক করে আমরা ধূপগুড়িকে পৃথক মহকুমা ঘোষণা করেছি। আদালতের একটা জায়গায় বিষয়টা আটকে রয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে।“

আরও পড়ুন: কাটল আ.তঙ্ক, মৈপীঠের লোকালয় থেকে জ.ঙ্গলে ফিরল বাঘ

এদিনর সভা থেকে ফের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত। কেন্দ্রের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। “বাংলা কখনও মাথা নীচু করতে জানে না। বাংলা কখনও পিছিয়ে আসে না। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আমরা লড়াই করব। আপনাদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। আপনাদের দিদি সবসময় আপনাদের পাশে রয়েছে।“

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...