Friday, June 26, 2026

কাটল আ.তঙ্ক, মৈপীঠের লোকালয় থেকে জ.ঙ্গলে ফিরল বাঘ

Date:

Share post:

বাঘ বাগে আনার সমস্ত আয়োজন তৈরি ছিল। খাঁচায় টোপ হিসেবে বাঁধা ছিল ছাগলও। কিন্তু বনদফতরের সেই পাতা ফাঁদে পা দেয়নি বাঘ। দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে লোকালয়ে ঢুকে পড়া সুন্দরবনের বাঘটি অধরাই ছিল। তবে বনদফতরের পাতা জালে বাঘের আঁচড় দেখতে পাওয়া যায় সোমবার সকালেও।

বাঘটি ফের জঙ্গলের ভিতর গা-ঢাকা দিয়েছে বলে মনে করা হচ্ছিল। তাই আবারও জঙ্গলে তল্লাশিতে নামেন বনকর্মীরা। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে এল সাফল্য। শেষ হল বনদফতরে অভিযান। লোকালয় থেকে ফের জঙ্গলে ফিরল বাঘ। সকাল থেকেই আবার বাঘের খোঁজে তল্লাশি শুরু হয়। আচমকাই বাঘটির দেখা মেলে। বাজি-পটকা ফাটিয়ে, হইহুল্লোর করে তাকে তাড়িয়ে জঙ্গলের দিকে পাঠানোর উদ্যোগ নেন বনকর্মীরা। একসময় বাঘটি বনকর্মীদের দিকে তেড়েও আসে। কিন্তু শেষমেশ বাজি-পটকার আওয়াজে ভয় পেয়ে নদী পেরিয়ে সুন্দরবনের আজমালমারি তিন জঙ্গলে ফিরে যায় বাঘ।বাঘটি জঙ্গলে ফেরায়স্বস্তিতে বনদফতরের কর্মী থেকে স্থানীয় মানুষ সকলেই।

উল্লেখ্য, গত শনিবার আচমকা লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্ক সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনদফতরের আধিকারিকরা। পায়ের ছাপ ও অন্যান্য আভাস পাওয়া গেলেও বাঘটির দেখা মিলছিল না। তাই প্রথমে ফাঁদ পাতা হয়। বাঘটি সেই ফাঁদে পা না দেওয়ায় নিজেরাই তল্লাশি শুরু করেন বনকর্মীরা। অন্যদিকে, এদিনইপাথরপ্রতিমায় লোকালয়ের কাছে বাঘের ফের পায়ের ছাপ দেখা গিয়েছে।

আরও পড়ুন:Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...