Saturday, June 20, 2026

KIFF: সাম.রিক বিদ্রো.হের পর স্বপ্ন ভা.ঙার য.ন্ত্রণা, মায়ানমারের ক.ষ্ট বুঝল সিনে উৎসব!

Date:

Share post:

সেনা বিদ্রোহের (Military Coup) পর কেটেছে ২ বছর, স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি মায়ানমার (Myanmar)। স্বপ্ন ভঙ্গের যন্ত্রণাকে ফ্রেম বন্দি করে এবার ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে(29th Kolkata International Film Festival) হাজির পরিচালক Ninefold Mosaic। সিনেমার নাম ‘Broken Dreams Stories From The Myanmar Coup’।

‘ব্রোকেন ড্রিমস’ নামের মধ্যেই ছবি বিষয়বস্তু সম্পর্কে একটা আইডিয়া মেলে। এই ছবি সকলের জন্য। পরিচালক বলছেন মায়ানমারের এই মুহুর্তের অবস্থার কথা বাইরের দেশে খুব একটা প্রচারিত হয় না। তাই এই সিনেমায় ৮ জন ফিল্মমেকারের ৯টি ছোট গল্প ধরা পড়েছে। যেখানে একদিকে আঘাত রয়েছে আবার অনুপ্রেরণার ছবিটাও স্পষ্ট হয়েছে। পরিচালক Ninefold জানান, আজকাল মায়ানমারে আর সিনে নির্মাতারা থাকেন না। এই পরিস্থিতির অনিশ্চয়তা কবে শেষ হবে তা নিয়েও সন্দিহান তাঁরা। পাশাপাশি যুদ্ধের জন্য রাশিয়ার অস্ত্র সরবরাহের কথাও উল্লেখ করেন তিনি। গতকাল যাঁরা এই ছবি মিস করে গেছেন , তাঁরা উৎসবের শেষ দিনে অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাধা স্টুডিওতে এই সিনেমা সিনেমা দেখার সুযোগ পাবেন।

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...