Wednesday, April 1, 2026

জল্পেশ ও শীতলা মন্দির সংস্কারে বিরাট অঙ্কের অর্থ বরাদ্দ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যে বিভিন্ন তীর্থস্থান মন্দির সংস্কার করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আমলেই এই কাজ শুরু হয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরের স্কাইওয়াক এখন রীতিমত দ্রষ্টব্য স্থান। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তারাপীঠ মন্দির থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তের সতীপীঠ এবং শক্তিপীঠগুলির সংস্কার করা হচ্ছে। সোমবার, আলিপুরদুয়ারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে জলপাইগুড়ির জল্পেশ মন্দির সংস্কারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, বানারহাটের শীতলা মন্দির সংস্কার এবং অতিথি নিবাস তৈরির জন্য অর্থ সাহায্য করবে রাজ্য সরকার।

এদিন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, জল্পেশ মন্দিরের উন্নয়নে পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। একইসঙ্গে বানারহাটে শীতলা মন্দির সংস্কারও সংলগ্ন এলাকায় একটি গেস্ট হাউস তৈরি করতে এক কোটি টাকা দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় উচ্ছ্বসিত স্থানীয়রা।


Related articles

বুথ বৃদ্ধি রাজ্যে! বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে কমিশনের দরবারে সিইও 

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তবে বুথ পুনর্বিন্যাসের জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এক...

স্বচ্ছ তদন্তে সহযোগিতা চান: ইস্তফার ইচ্ছাপ্রকাশ লীনা গঙ্গোপাধ্যায়ের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বহু প্রশ্নের সম্মুখীন করেছে গোটা ইন্ডাস্ট্রিকে। এই ঘটনায় আঙুল উঠেছে প্রযোজনা সংস্থা ও তার...

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ: ট্রাইবুনাল নিয়ে তথ্য পেশ কমিশনের

ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়া কলকাতা হাই কোর্ট অনেক আগেই শেষ করে ফেলেছে। অথচ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরেও ট্রাইবুনালে...

ভোটের মুখে সক্রিয় এনআইএ, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব তৃণমূল 

বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার পর থেকেই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে বারংবার সরব হয়েছে তৃণমূল। ইডি ও সিবিআইয়ের...