Monday, May 18, 2026

অশোকনগরে সন্ধান পাওয়া খনিজ তেল আন্তর্জাতিক চাহিদা সম্পন্ন, জহর সরকারের প্রশ্নের উত্তরে জানালেন পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী

Date:

Share post:

পশ্চিমবঙ্গের অশোকনগরে মাটির নিচে যে তেলের সন্ধান পাওয়া গিয়েছে তা আন্তর্জাতিক চাহিদা সম্পন্ন এবং আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট (এ পিআই) এর মাধ্যাকর্ষণ ৪০-৪১º সহ হালকা এবং
বম্বে হাই এবং ব্রেন্ট ক্রুড ওয়েলের মত প্রায় একই রকম। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকারের প্রশ্নের উত্তরে জানালেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি।

রাজ্যসভায় তিনি আরও জানিয়েছেন, পশ্চিমবঙ্গের অশোকনগরের কাছে মাটির নিচে যে তেলের সন্ধান পাওয়া গিয়েছিল তা ওএনজিসি দ্বারা পরিচালিত নিউ এক্সপ্লোরেশন লাইসেন্সিং পলিসির অধীনস্থ। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, অশোকনগরের কাছে তেলের সন্ধানে দুটি কূপ খনন করা হয়েছে। যদিও প্রথম কূপটি পরিত্যক্ত এবং দ্বিতীয় কূপটি এখনও অনুসন্ধান ও মূল্যায়ন পর্যায়ে রয়েছে। আরও মূল্যায়নের জন্য, দুটি নতুন কূপ খনন করা হয়েছে এবং এই দুটি কূপে পাওয়া তেলের পরীক্ষা করা হয়েছে ।

আরও পড়ুন- ইউরোপিয়ান ইউনিয়নকে কড়া বার্তা ইউক্রেনের

Related articles

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...