Wednesday, May 6, 2026

এবার মাঠে লড়াই সেহবাগ-দ্রাবিড়ের, বিজয় মার্চেন্ট ট্রফিতে মুখোমুখি দুই তারকার পুত্র

Date:

Share post:

এক সময় দু’জনই দাপিয়ে খেলেছেন ভারতীয় দলে। টিম ইন্ডিয়াকে ট্রফি এনে দিতে সাহ‍ায‍্য করেছেন দু’জনেই। আর এবার তাদের ছেলেরা একে অপরের প্রতিনিধি। যাদের কথা বলা হচ্ছে তারা হলেন ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ এবং রাহুল দ্রাবিড়। সেহবাগ ক্রিকেটের থেকে সরে দাঁড়ালেও, ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়।

অনুর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে মুখোমুখি হয়েছিল কর্নাটক ও দিল্লি। একদিকে কর্নাটক দলকে নেতৃত্ব দিচ্ছিল রাহুল দ্রাবিড়ের ছোট ছেলে অন্যয় দ্রাবিড়। অন্যদিকে দিল্লি দলের হয়ে খেলেন বীরেন্দ্র সেহবাগের ছেলে আর্যবীর সেহবাগ। এই ম‍্যাচে দুরন্ত পারফরম্যান্স করেন সেহবাগ পুত্র আর্যবীর। এদিন অন্ধ্রপ্রদেশের মঙ্গলাগিরি স্টেডিয়ামে প্রথম দিন ব্যাট করতে নেমে মাত্র ১৪৪ রানে অল আউট হয় যায় কর্নাটক। মাত্র দুটি বল খেলে শূন্য রান করে অন্যয় দ্রাবিড়। জবাবে দিল্লি শুরুটা ভালো করে, যার বড় কৃতিত্ব আর্যবীর সেহবাগের। প্রথম দিনের শেষে ৯৮ বলে ৫০ রানে অপরাজিত ছিল সে। এই ইনিংসে চারটি চার ও একটি ছয় মেরেছে সেহবাগ পুত্র।

আরও পড়ুন:আসন্ন আইপিএলের নিলাম থেকে কেন নাম তুলে নিয়েছেন শাকিব? জানালেন নিজেই

Related articles

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...

বিজয় মিছিলে বুলডোজার নয়: কড়া বার্তা পুলিশ কমিশনারের

ছাব্বিশের ভোটের (2026 West Bengal Eletion Result) ফল প্রকাশ হতে না হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির (Win...