Saturday, May 16, 2026

সত্যি হল পূর্বাভাস! ফের রাজ্যজুড়ে নামল তাপমাত্রা, একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

Date:

Share post:

ফের নামল শহর কলকাতার (Kolkata) পারদ (Temperature)। আবহাওয়া দফতরের (Weather Office) পূর্বাভাস অনুযায়ী বুধবার কলকাতার তাপমাত্রা নামল ১৪-এর ঘরে। এখনও পর্যন্ত বুধবার এই মরসুমের শীতলতম দিন। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তবে শুধু কলকাতাই নয়, কলকাতার পাশাপাশি উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা নামল গোটা রাজ্যে। তবে সকাল হতেই হালকা কুয়াশা ও পরে রোদ ঝলমলে আকাশ সামনে আসছে। জেলায় জেলায় বাড়ছে শীতের দাপট।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাব বাড়বে রাজ্যে। আর সেকারণেই আগামী দু দিনে রাতের অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা আরো একটু কমতে পারে। এরপর ২-৩ দিন একই রকম আবহাওয়া থাকবে। তবে বুধবার থেকে আগামী দু’দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। অন্যদিকে, কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে। ফলে বুধবার জমিয়ে শীতের আমেজ কলকাতায়। এদিন ভোরের তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি। তবে হাওয়া অফিস জানিয়েছে রবিবার পর্যন্ত তাপমাত্রায় খুব বেশি উত্থান পতনের সম্ভাবনা কম। আজ দিনভর উত্তরের ঠাণ্ডা হাওয়া বইবে শহরে।

এদিকে ইতিমধ্যে, ১০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে পশ্চিমের জেলার তাপমাত্রা। পাশাপাশি শীতের অনুকূল পরিস্থিতি ইতিমধ্যে গোটা দেশে তৈরি হয়েছে। বুধবার থেকে উত্তর ভারত, মধ্য ভারত ও পূর্ব ও পশ্চিম ভারতে তাপমাত্রা আরও কমবে বলে খবর। পাশাপাশি বুধবার হাওয়া অফিস জানিয়েছে দার্জিলিংয়ের উঁচু এলাকাগুলিতে বুধবারও হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের নিচু এলাকায়। অন্যদিকে, বিক্ষিপ্তভাবে দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টি হতে পারে বলে খবর। বুধবার উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

 

 

 

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...