Monday, May 11, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে ম‍্যাচ হারলেও নজির গড়েন সূর্য, ভাঙলেন ধোনির রেকর্ড

Date:

Share post:

গতকাল প্রোটিয়াদের কাছে ম‍্যাচ হারে ভারতীয় দল। ম‍্যাচ হারলেও, এই ম‍্যাচ খেলতে নেমে অনন্য নজির গড়েন অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে একটা নয়, দুটি রেকর্ড গড়েন তিনি। একটিতে টপকে যায় মহেন্দ্র সিং ধোনিকে, অন‍্যটিতে স্পর্স করেন বিরাট কোহলিকে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে সূর্যই ভারতের অধিনায়ক। আর মঙ্গলবার প্রোটিয়াদের বিরুদ্ধে ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙেছেন সূর্য। অন্য দিকে ছুঁয়ে ফেলেছেন বিরাট কোহলিকে। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৬ বলে ৫৬ রানের ইনিংস খেলেন সূর্য। আর এই রানের সুবাদে সূর্যই প্রথম ভারতীয় অধিনায়ক যিনি দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন। এর আগে দক্ষিণ আফ্রিকায় তাদের বিরুদ্ধে অধিনায়ক হিসাবে সব থেকে বেশি রান ছিল ধোনির। যদিও তিনি অর্ধশতরান করতে পারেননি। আর ক্ষেত্রে মাহিকে ছাপিয়ে গিয়েছেন সূর্য।

অপরদিকে ভারতীয় ব্যাটারদের মধ্যে সব থেকে কম ম্যাচে টি-২০ তে ২০০০ রান করেছিলেন বিরাট। কোহলির সেই কীর্তি করতে ৫৬টি ইনিংস লেগেছিল। প্রোটিয়া বিরুদ্ধে ৫৬ রান করতেই ছোট ফর্ম‍্যাটে ২০০০ রান করেন সূর্য। সূর্যও ৫৬টি ইনিংসে ২০০০ রান করেছেন। এই ম্যাচের আগে ৫৫টি ইনিংসে সূর্যের রান ছিল ১৯৮৫। বিশ্ব ক্রিকেটে টি-২০ দ্রুততম ২০০০ রানের রেকর্ড রয়েছে পাকিস্তানের বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের দখলে। দু’জনেই ৫২টি ইনিংসে করেছেন ২০০০ রান।

আরও পড়ুন:ছক্কা মেরেই দুঃখ প্রকাশ রিঙ্কুর, কিন্তু কেন?

 

Related articles

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...