Monday, March 16, 2026

লোকসভা ভোটের আগে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা! ১৭ জেলায় ‘ইনসাফ’ যাত্রা DYFI-এর

Date:

Share post:

শূন্য থেকে উঠে দাঁড়ানোর চেষ্টায় লোকসভা ভোটের আগে বামেদের ইনসাফ যাত্রা (Insaaf rally)। কংগ্রেসের সঙ্গে জোট করেও বিধানসভায় শূন্য পর পর নির্বাচনে ভরাডুবি। এই পরিস্থিতিতে লোকসভা ভোটকে পাখির চোখ করে এবার ইনসাফ যাত্রা শুরু করেছে বামেরা। ৩ নভেম্বর কোচবিহার থেকে ব়্যালি শুরু করে সিপিএমের যুব সংগঠন DYFI। রাজ্যের সব জেলা ঘুরে কলকাতায় পৌঁছাবে এই ব়্যালি।

বুধবার ৪১তম দিনে পড়েছে ইনসাফ ব়্যালি। এদিন হুগলির শ্রীরামপুর থেকে হাঁটা শুরু করেন DYFI রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায়। একটি সমাবেশের আয়োজন করা হয় তেলেনিপাড়ায়। পরে ব়্যালিতে যোগ দেন বামপন্থী সঙ্গীতশিল্পী অর্ক মুখোপাধ্যায়।

৪১ দিন ধরে রাজ্যের ১৭টি জেলায় ঘুরেছে ডিওয়াইএফআই-এর ইনসাফ যাত্রা। লোকসভা ও বিধানসভায় শূন্য নেমে আসার পর রাজ্যের মাটি খোঁজার চেষ্টায় তাঁরা হেঁটেছেন প্রায় ১৬০০ কিমি পথ। এর আগেও বিধানসভা বা লোকসভা (Loksabha election) ভোটের আগে বামেদের বিভিন্ন সংগঠনের বহু মিটিং মিছিলে ভিড় দেখা যায়। কিন্তু তার প্রতিফলন ভোট বাক্সে পড়েনি। গত কয়েকটি নির্বাচনেই তরুণ মুখেরদের এগিয়ে দিচ্ছে আলিমুদ্দিন। তাতে উৎসাহ দেখা দিলেও ভোটের খরা কাটেনি। লোকসভার হাল ধরতে এগিয়ে দেওয়া হয়েছে যুব সংগঠনকে। ইনসাফ যাত্রা ঘিরে উৎসাহ থাকলেও তার কোনও প্রভাব ভোটে পড়বে না বলে মত বিরোধীদের।

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...