Tuesday, March 31, 2026

কোটি কোটি টাকার ব্যবসা, কিন্তু ইটভাটায় শ্রমিক নিরাপত্তা কোথায়

Date:

Share post:

বসিরহাটের ইটভাটায় ফায়ারিংয়ের (firing) সময় চিমনি ভেঙে মৃত শ্রমিকের সংখ্যা বাড়ল। এপর্যন্ত মৃত্যু হল ৪জনের। ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার (Basirhat police) পুলিশ। মৃত ও আহতদের বেশিরভাগই ভিন রাজ্য থেকে আসা শ্রমিক। এই ঘটনার পর ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ফের একবার প্রশ্নের মুখে।

বুধবার রাতে ভাটায় ফায়ারিংয়ের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চিমনি। চাপা পড়েই মৃত্যু হয় দুজনের। ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার করা দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁদেরই একজন বৃহস্পতিবার মারা যায়। মৃতদের মধ্যে তিনজন হলেন হাফিজুল মণ্ডল, জেঠুরাম ও রাকেশ কুমার। কিন্তু এই মৃত্যুর দায় কার, উঠেছে সেই প্রশ্ন।

বসিরহাট তথা উত্তর ২৪ পরগণার বিস্তীর্ণ এলাকা জুড়ে অসংখ্য ইটভাটা। তাদের একটা বড় অংশ ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক। এখান থেকে যথেষ্ট উপার্জন হয় বলেই এতদূর তাঁরা কাজ করতে আসেন। অর্থাৎ এই এলাকার ইটভাটাগুলির ব্যবসা বেশ রমরমিয়েই চলছে। গোটা রাজ্যে স্বচ্ছ ও সুশৃঙ্খল নগরোন্নয়ন নীতি থাকায় ইটের ব্যবসা যথেষ্ট লাভজনকও হয়েছে। এই পরিস্থিতিতে ইটভাটার স্বাস্থ্য পরীক্ষা ও যথাযথ রক্ষণাবেক্ষণ (maintenance) ইটভাটা মালিকেরই দ্বায়িত্ব। দুর্বল ভাটায় এত শ্রমিককে একসঙ্গে ঢুকিয়ে কাজ করানোর অনুমতি নিয়েও তদন্ত করছে পুলিশ। ইটভাটা মালিক শ্রমিক স্বার্থে চিন্তাভাবনা করলে হয়তো ঠেকানো যেত এই দুর্ঘটনা।

Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...