Saturday, June 20, 2026

সংসদে হামলার ঘটনায় বিধানসভায় প্রবেশে একাধিক নয়া বিধিনিষেধ আরোপ

Date:

Share post:

সংসদে হামলার ঘটনার জেরে রাজ্য বিধানসভার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। বেশ কিছু নতুন বিধিনিষেধ আরোপ করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। লোকসভা কাণ্ডের জেরে অধ্যক্ষ আজ, বৃহস্পতিবার বিধানসভার সচিবালয়ের আধিকারিক ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন অধ্যক্ষ।

তিনি জানান, বিধায়কদের বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। যারা দর্শক হিসাবে বিধানসভায় আসবেন তাঁদের আগে ছবি তুলে রাখা হবে। তারপরই তাঁরা প্রবেশের অনুমতি পাবেন। বিধায়কদের সঙ্গে একই গাড়িতে করে কর্মী-সমর্থক-আত্মীয়রা প্রবেশ করতে পারবেন না। পৃথক গেট দিয়ে পায়ে হেঁটে তাঁদের বিধানসভা চত্বরে প্রবেশ করতে হবে। বিধায়করা দক্ষিণ গেট দিয়ে ঢুকবেন। বিধায়কের সঙ্গীসাথীরা পশ্চিম গেট দিয়ে ঢুকবেন। এখন থেকে রক্ষীদের কড়া পরীক্ষার পরেই সকলে ভিতরে প্রবেশের অনুমতি দেবেন। শুধু প্রবেশের ক্ষেত্রে নয়, ভেতরেও বাড়ানো হচ্ছে নজরদারি। বিধানসভায় নিরাপত্তা কর্মীদের বেশ কিছু পদ শূন্য রয়েছে। তা দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। আপাতত বিধানসভার নিরাপত্তা কর্মীদের শিফটে ভাগ করে ডিউটি করতে বলা হয়েছে।

স্পিকার বলেন, “বুধবার লোকসভাতে কিছু বাইরের মানুষ ঢুকে পড়েছিল। তাদের কাছে স্লিপও ছিল। লোকসভার ওই ঘটনায় আমরা শঙ্কিত হয়ে পড়ছি। আমাদের বিধানসভাতেও যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা রক্ষীদের নিয়ে বৈঠক করেছি। নিরাপত্তার জন্য যা যা ব্যবস্থা করা দরকার, তা ছিল। এবার আরও কড়াকড়ি করা হচ্ছে।”

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...