Sunday, June 21, 2026

শীর্ষ আদালতে আজ মহুয়া মাম.লার শু.নানি!

Date:

Share post:

‘ক্যাশ ফর কোয়েশ্চেন’ কাণ্ডে দেশের নিরাপত্তা জনিত ইস্যুকে সামনে রেখে সাংসদ পদ বাতিল করা হয়েছে মহুয়া মৈত্রের (Mahua Moitra)। লোকসভায় এই সিদ্ধান্ত গ্রহণের দিন মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ। কেন্দ্রের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের জয়ী প্রার্থী। আজই সেই মামলার শুনানি।

গত সপ্তাহে এথিক্স কমিটির (Ethics committee) সুপারিশের ভিত্তিতে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করা হয়েছে। লোকসভায় যেভাবে এক তরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার তীব্র বিরোধিতা করে সোমবারই সুপ্রিম আদালতের দ্বারস্থ হন মহুয়া। প্রমাণ ছাড়াই তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে অভিযোগ তুলে শীর্ষ আদালতে মামলা করেন তিনি। আজ বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এসফি ভাট্টির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...