Saturday, May 30, 2026

সংসদে তা.ণ্ডবের ঘটনায় পুলিশের জালে আরও ২!

Date:

Share post:

সংসদে হামলার ‘মাস্টারমাইন্ড’ ললিত ঝায়ের (Lalit jha) পর এবার পুলিশের জালে ধরা পড়লো আরও ২ ‘অপরাধী’। গত বুধবার পার্লামেন্টে ‘স্মোক ক্যান’ ছড়ানোর ঘটনার পর থেকেই বেপাত্তা ছিল ললিত। অবশেষে বৃহস্পতিবার দিল্লিতে আত্মসমর্পণ করেন লোকসভায় হানার ‘মাস্টারমাইন্ড’ ললিত ঝা। তাঁকে জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য উঠে এসেছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এরপরই আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাঁরা ললিতের দুই বন্ধু মহেশ ও কৈলাস। তাঁরা ভগৎ সিং ফ্যান ক্লাবের সদস্য বলে জানা যাচ্ছে। ধৃতদের নিয়ে হরিয়ানা কর্ণাটক সহ ৬ জায়গায় যাবে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, চারজন আটক।

বুধবার সংসদে ধোঁয়া কাণ্ডের পর থেকেই ললিত ঝা’কে ট্র্যাক করার চেষ্টা করছিলেন পুলিশকর্মীরা।ঘটনার সময় সংসদের বাইরে পরিবহণ ভবনের সামনে সংসদের গেটের কাছে হাজির ছিলেন ললিত। সংসদ চত্বরের বাইরে যখন তার দুই সঙ্গী ধোঁয়া ওড়াতে ওড়াতে স্লোগান দিচ্ছিলেন, সেই সময়ের দৃশ্য ক্যামেরাবন্দিও করেছিল সে। এরপর যখন পুলিশ সেদিকে এগিয়ে যায়, তখনই সেই চত্বর থেকে পালিয়ে গিয়েছিল ললিত ঝা। সংসদ হামলায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে সংসদে হানার মূল চক্রী হলেন ললিত। সেই গোটা বিষয়টি পরিকল্পনা করেছিলেন। এরপর গোটা বিষয়টি নিয়ে রাজস্থানে দুই বন্ধুর সঙ্গে ফোনে কথাবার্তা বলেন এবং সেখানে পালিয়ে যান ললিত। তাঁর জন্য হোটেল বুক করেন মহেশ এবং সেখান থেকেই ঘটনার পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছিলেন ললিত। তথ্য নষ্ট করতে ফোন পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সংসদে হামলা কাণ্ডে জড়িতদের ৭ দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে । এই ঘটনায় আর কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

টার্গেট করে পরিকল্পিত আক্রমণ! অভিষেকের ওপর ‘বর্বরোচিত’ হামলায় সরব কুণাল 

প্রকাশ্য দিবালোকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ‘পরিকল্পিত প্রাণঘাতী’ হামলার অভিযোগে সরব হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক...

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...

অরূপ রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা! মিথ্যা অভিযোগ আনতে গিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির

ইদ উপলক্ষে রাজ্য সরকারের পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী এলাকাবাসীদের মধ্যে বিতরণ না হওয়ায় জেলাশাসকের দফতরের গুদামে ফেরত পাঠাচ্ছিলেন...