Sunday, April 12, 2026

হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনে সার্ভিস রিভলবার থেকে গুলি, আত্মঘাতী জিআরপির কনস্টেবল

Date:

Share post:

এবার চলন্ত হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনে চলল গুলি। বর্ধমানে পালসিট স্টেশনের কাছে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন জিআরপির এক কনস্টেবল। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।কোথা থেকে গুলির আওয়াজ এল জানতেই হুড়োহুড়ি পড়ে যায়। কী কারণে এই ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঘটনার সূত্রপাত শুক্রবার বেলা ১ টা নাগাদ।হাওড়াগামী বর্ধমান লোকাল ট্রেনে ঘটনাটি ঘটে। ব্যস্ত সময় হওয়ায় ট্রেনে বেশ ভিড় ছিল। যাত্রীরা নিজেদের জায়গা করতেই ব্যস্ত ছিলেন। এমন সময়েই হঠাৎ গুলির আওয়াজ পাওয়া যায়। যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এরপর দেখা যায়, এক যুবক সিটের কোণায় পড়ে রয়েছেন। তাঁর সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। মাথা থেকে চুইয়ে রক্ত পড়ছে। জামাকাপড় রক্তে লাল। এমনকি ট্রেনের মেঝেও রক্ত ভেসে যাচ্ছে। এই দৃশ্য দেখে কয়েকজন মহিলা যাত্রী ভয় পেয়ে চিৎকার শুরু করেন।

রেল সূত্রে জানা গিয়েছে্, মৃতের নাম শুভঙ্কর সাধুখাঁ। বর্ধমানের বড়নীলপুরের বাসিন্দা। এদিন হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন। জানা গিয়েছে, শুভঙ্কর আপ হাওড়া বর্ধমান লোকাল ট্রেনের মহিলা কামরায় কর্তব্যরত ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনে ওই যুবকের কাছে একটি ফোন আসে। কথা শেষ করে মোবাইল রাখার কিছুক্ষণের মধ্যেই বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি চালান তিনি। রেলের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ব্যক্তিগত কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন শুভঙ্কর। সেই কারণেই আত্মঘাতী হয়েছেন তিনি।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...