Wednesday, April 29, 2026

রাজ্যপালের বিরুদ্ধে আ.ইনি পথে যাওয়ার ইঙ্গিত  শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

রাজ্যপাল নিয়ে ফের কড়া অবস্থানে যাওয়ার ইঙ্গিত রাজ্য সরকারের। রাজ্য সরকারের আপত্তি উড়িয়ে দিয়ে অন্তর্বর্তী উপাচার্যদের নয়া নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।এক্সিকিউটিভ কাউন্সিল, সিন্ডিকেট এর বৈঠক চালিয়ে যাওয়ার নির্দেশের বিরুদ্ধে এবার আইনি পথে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

তিনি বলেন, “আমি অবাক হয়ে যাচ্ছি রাজ্য সরকারকে এই ভাবে অগ্রাহ্য করার স্পর্ধা পাচ্ছেন কী করে? উনি তো মুখ্যমন্ত্রীকে অগ্রাহ্য করছেন। দেশের সর্বোচ্চ আদালত বলছেন এই ধরনের কোনও সিদ্ধান্ত নিতে পারেন না। আমি জানি না কীভাবে এই নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। আইনি পরামর্শ নেব।”

প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিভি আনন্দ বোসের বৈঠক হয়েছিল। সেই বৈঠক শেষ করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন উপাচার্য নিয়োগ নিয়ে ভাল আলোচনা হয়েছে, আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু বাস্তব পরিস্থিতি অন্য কথা বলছে।
বৃহস্পতিবার রাজভবনের তরফে কড়া বিবৃতি জারি করে বলা হয়, কলকাতা বিশ্ববিদ্যালয়কে রাজ্যপালের নির্দেশ অনুযায়ী সিন্ডিকেট বৈঠক চালাতে হবে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানও উচ্চ শিক্ষা দফতরের নির্দেশে বাতিল করা হচ্ছিল। রাজ্যপালের নির্দেশে কনভোকেশন হয়েছে।

Related articles

ভোট পরিদর্শনে চেতলার পর চক্রবেড়িয়া, পর্যবেক্ষকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

দ্বিতীয় দফার ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। নিজের কেন্দ্রে সকাল থেকেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)।...

কমিশনের ‘অতি সক্রিয়তা’ সত্ত্বেও দিকে দিকে EVM বিভ্রাট! ভোগান্তিতে ভোটাররা 

বাংলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন(Election Commission)। কিন্তু দ্বিতীয় দফা ভোট গ্রহণ শুরু হতেই...

দ্বিতীয় দফাতেই বিজেপির দফারফা! ফলপ্রকাশে ৫০-এর নিচে নামবে আসন সংখ্যা, আত্মবিশ্বাসী অভিষেক

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banarjee)। ভোটকেন্দ্র থেকে বেরিয়েই...

ভোটের পরে দুমাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী: হারের আশঙ্কায় ঘোষণা শাহর!

রাজ্যের ন্যায্য প্রাপ্য থেকে বকেয়া টাকা – কোনও ক্ষেত্রেই রাজ্যের মানুষের স্বার্থে এগিয়ে আসতে দেখা যায় না কেন্দ্রের...