Sunday, June 21, 2026

নির্ভ.য়া কাণ্ডের পুনরাবৃত্তি, চলন্ত বাসে তরুণীকে গণধ.র্ষণ!

Date:

Share post:

ফিরল নির্ভয়া কাণ্ডের স্মৃতি। চলন্ত বাসে গণধর্ষিতা (Gang Rape) হলেন তরুণী। গ্রেফতার এক। পুলিশ সূত্রে জানা যাচ্ছে গত ৯ ডিসেম্বর রাতে উত্তরপ্রদেশ (Uttarpradesh) থেকে জয়পুরের উদ্দেশে রওনা দেয় বাসটি। ২০ বছরের এক দলিত তরুণী ওই বাসে করেই কানপুর থেকে জয়পুরে যাচ্ছিলেন। গভীর রাতে অন্যান্য যাত্রীরা ঘুমিয়ে পড়লে চালকসহ বাসের খালাসি ওই তরুণীর উপর শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ।

তিন দিন আগেই সংসদে রং বোমা হামলার ঘটনা প্রশ্ন তুলেছিল দিল্লির নিরাপত্তা ব্যবস্থার দিকে। এবার যোগীরাজ্যে আক্রান্ত তরুণী। এ ঘটনা অবশ্য নতুন নয়। কিন্তু ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে বারবার এমন ঘটনা ঘটায় আইনশৃঙ্খলার ব্যর্থতাই অনেক বেশি করে প্রকট হচ্ছে। অভিযুক্ত আরিফ এবং ললিত বাসের কেবিনে তরুণীকে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন বলে অভিযোগ। আরিফকে গ্রেফতার করা গেলেও ললিত এখনও পলাতক। ১১ বছর আগে আজকের দিনেই নির্ভয়া কাণ্ডে শিউরে উঠেছিল গোটা দেশ। তারপর থেকে এখনও পর্যন্ত প্রত্যেকদিন ধর্ষণের খবর সংবাদ মাধ্যমের পাতায় জায়গা করে নিচ্ছে। বারবার প্রমাণিত হচ্ছে যে বিজেপি আমলে ভারতবর্ষের আইন শৃঙ্খলা একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। নির্ভয়া কাণ্ডের দোষীদের শাস্তিও এই অপরাধের প্রবণতাকে কমাতে পারেনি। ফের একবার তার প্রমাণ মিলল। ললিতের সন্ধান চালাচ্ছে পুলিশ।

Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...