Thursday, May 14, 2026

উচ্চমাধ্যমিকের সিলেবাস বদলাতে সিবিএসই শিক্ষকদের পরামর্শ নেবে সংসদ, জানুয়ারিতেই খসড়া পেশ

Date:

Share post:

সিলেবাস বদল করতে সিবিএসই (CBSE) শিক্ষকদের সাহায্য চাইল উচ্চমাধ্যমিক সংসদ। সর্বভারতীয় স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে বদলাতে চলেছে উচ্চমাধ্যমিকের সিলেবাস (syllabus)। জাতীয় স্তরের পরীক্ষায় যাতে রাজ্যের ছেলেমেয়েরা কোনওভাবে পিছিয়ে না পড়ে তাই সিলেবাস তৈরিতেও কোনওরকম খামতি রাখতে চায় না সংসদ।

শনিবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education) সিলেবাস বদলের জন্য একাধিক বৈঠকের আয়োজন করে। সংসদের সিলেবাস সংক্রান্ত সব কমিটির সঙ্গে বৈঠক করে সংসদ। পাশাপাশি ৪৭ টি বিষয়ের সিলেবাসে কী ধরনের পরিবর্তন আনা হবে তার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে জানুয়ারির মধ্যেই।

আরও পড়ুন- জ.টিলতা কাটিয়ে ২৪ ডিসেম্বর সমাবর্তন হচ্ছে যাদবপুরে

সিলেবাস বদলের জন্য এবার সিবিএসই বোর্ডের গুরুত্বপূর্ণ শিক্ষকদের সাহায্য চেয়েছে উচ্চমাধ্যমিক পর্ষদ। অভিজ্ঞ শিক্ষকদের পরামর্শ পেলে উচ্চমাধ্যমিকের সিলেবাসে যে বিষয়গুলি সর্বাধিক প্রয়োজন সেগুলির অন্তর্ভুক্তি করা সম্ভব হবে, দাবি সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যর।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...