Saturday, March 14, 2026

আরও নামল তাপমাত্রা! রবিবারই কলকাতায় মরসুমের শীতলতম দিন

Date:

Share post:

আরও কমল সর্বনিম্ন তাপমাত্রা (Temperature)। রবিবার এখনও পর্যন্ত মরসুমের শীতলতম দিন কলকাতার (Kolkata। রবিবার আলিপুর হাওয়া অফিস (Kolkata Weather Office) জানিয়েছে, এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। তবে এদিন রাজ্যের একাধিক জেলায় ঠান্ডা আরও বেশি। ৯-১০ ডিগ্রিতে রয়েছে পশ্চিমাঞ্চলের পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শীতের (Winter) পথে আপাতত কোনও বাধা নেই, সবাভাবিকভাবেই বজায় থাকবে ঠান্ডার দাপট। পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েক দিন মোটের উপর শুকনোই থাকবে বাংলার আবহাওয়া। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কোথাওই বিশেষ বৃষ্টির (Rain) পূর্বাভাস নেই। তবে পরিস্থিতিটা ধীরে ধীরে বদলাতে পারে আগামী সপ্তাহের পর থেকে।

অন্যদিকে, মৌসুম ভবন জানিয়েছে, আগামী ২২ ডিসেম্বর থেকে খানিকটা হলেও বদলাতে পারে পরিস্থিতি। বাড়বে তাপমাত্রা। সে ক্ষেত্রে বড়দিনের মধ্যে খানিকটা হলেও শহরের তাপমাত্রা উপরের দিকে থাকবে। তবে আগামী এক সপ্তাহ শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি থেকে ২৫ জিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।

তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারের মতো উপর নীচের সব জেলাকেই ঠান্ডায় জোর টক্কর দিচ্ছে পশ্চিমের জেলাগুলি। কয়েকদিন আগেই পুরুলিয়ার তামামাত্রা নেমে গিয়েছিল ৯ ডিগ্রির ঘরে। হাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৯-১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে।

 

 

 

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...