Saturday, March 14, 2026

নাগপুরে কারখানায় ভ.য়াবহ বি.স্ফোরণ, মৃ.ত বহু

Date:

Share post:

বিস্ফোরক তৈরির কারখানাতেই ভয়াবহ বিস্ফোরণ (blast)! নাগপুরে (Nagpur) এখনও পর্যন্ত মৃত্যু হল ৯ শ্রমিকের। রবিবার ভয়াবহ এই দুর্ঘটনার পর কারখানায় কাজের সময় নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। গোটা কারখানা খালি করে নজরদারিতে কারখানা কর্তৃপক্ষও।

নাগপুরের বাজারগাঁওয়ের সোলার এক্সপ্লোসিভ কোম্পানিতে (Solar Explosive Company) সরকারি কাজের জন্য বিস্ফোরক তৈরি হয়। রবিবার সকাল ৯টা নাগাদ বিস্ফোরক প্যাকিং করার সময় হঠাৎই বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের, তার মধ্যে ৬ জন মহিলা। ওই সময় ওই প্ল্যান্টে কাজ করছিলেন ১২ জন। বাকি ৩ জন গুরুতর আহত হন। ঘটনাস্থলে পৌঁছান নাগপুর গ্রামীণ পুলিশ সুপার (SP, Nagpur rural) হর্ষ পোদ্দার। কারখানা কর্তৃপক্ষ দ্রুত বাকি সহ কর্মচারিদের বাইরে বের করে আনার কাজ করে।

আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। তবে এই ঘটনার পর কারখানার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি কতটা নজরে রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হবে, বলে জানান সিনিয়র জেনারেল ম্যানেজার আশিস শ্রীবাস্তব।

আরও পড়ুন:বারুইপুরে তৃণমূল কর্মীকে পি.টিয়ে খু.ন! সিপিএম-বিজেপিকেই কাঠগড়ায় তুলল পরিবার

 

 

 

 

 

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...