Wednesday, April 29, 2026

রাতের রাস্তায় কালো চিতা! কার্শিয়ংয়ে আ.তঙ্ক-কৌতুহল

Date:

Share post:

ভরা পর্যটক মরশুমে এবছর জমজমাট কার্শিয়ংয়ের ডাউহিল (Dowhill)। সম্প্রতি স্থানীয় বাসিন্দারা রাস্তায় কালো চিতা (black cheetah) দেখার পর থেকে আরও জমে উঠেছে পরিবেশ। পাশাপাশি নজরদারি শুরু করেছে বন দফতর। তবে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে কালো চিতা নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই।

ডাউহিল এলাকার বাসিন্দাদের দাবি রাতের অন্ধকারে রাস্তা পারাপার করতে দেখা যাচ্ছে কালো চিতাকে। স্থানীয় বাসিন্দা বা কোন পথচারী তাকে ক্যামেরাবন্দি করতে না পারলেও বন দফতর কালো চিতার অস্তিত্বকে উড়িয়ে দিচ্ছে না। হিমালয় তরাই এলাকায় কালো চিতা একটি পরিচিত প্রজাতি। কালো চিতা দেখতে পাওয়ার কথা প্রচার হওয়ায় সন্ধ্যার পর এলাকায় সাধারণ মানুষের যাতায়াত কমেছে। পর্যটকদের ওপর সন্ধ্যার পর বাইরে বেরোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন দফতরের নজরে এখনও চিতা না এলেও কিছুটা আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যে।

এর আগে এপ্রিল মাসে দার্জিলিংয়ের রাস্তা দেখা গিয়েছিল কালো চিতা। সেই ছবি ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আবার সম্প্রতি কালিম্পংয়ের বাগোরা ও দিলারাম এলাকাতেও একটি কালো চিতাকে রাস্তা পারাপার করতে দেখা গিয়েছে কয়েক সেকেন্ডের জন্য। অন্যদিকে গত এক সপ্তাহ ধরে কার্শিয়ং এলাকায় বাসিন্দাদের ছাগল মুরগি উধাও হয়ে যাচ্ছে। বন দফতরের আধিকারিকদের অনুমান চিতাটি পূর্ণবয়স্ক। খাবারের সন্ধানে লোকালয়ে আসে। শিকার পেয়ে গেলে হামলা চালায় না এই অত্যন্ত দ্রুতগামী পশুটি।

আরও পড়ুন:কিশোর সোধার ট্রাম্পেটের জাদু আর ডি ফর এভারে

 

Related articles

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...