Monday, April 6, 2026

ভারতে ঢোকার চেষ্টা, বিএসএফের গুলিতে নিহত দুই অনুপ্রবেশকারী

Date:

Share post:

বিএসএফের গুলিতে নিহত দুই অনুপ্রবেশকারীর। রবিবার এই ঘটনা ঘটেছে কৃষ্ণগঞ্জ থানার গোবিন্দপুরে । রবিবার ভোররাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এখনও পর্যন্ত দুই অনুপ্রবেশকারীর সঠি্ক পরিচয় জানা যায়নি।  তাদের  কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে সীমান্তের তারকাটার যন্ত্র, টর্চ, হাঁসুয়া, লাঠি।

রবিবার গোবিন্দপুর এলাকায় দুই বাংলাদেশি অনুপ্রবেশের চেষ্টা করে। ওই এলাকায় কাঁটাতারের বেড়া নেই। বিএসএফ সূত্রে খবর, ওই এলাকা দিয়ে চোরাচালানের পাশাপাশি অনুপ্রবেশও ঘটে। বিএসএফের ১৪৮ নম্বর ব্যাটালিয়ন দুই অনুপ্রবেশকারীকে দেখতে পায় এবং তাদের বাধা দেয়। কিন্তু দুই চোরাচালানকারী পালানোর চেষ্টা করলে গুলি করে। উমেশ আলি এবং মহম্মদ সাগর নামে ওই দুই অনুপ্রবেশকারীকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী  কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে রাত পৌনে তিনটে নাগাদ  ভর্তি করা হয়। এদিন ভোররাতে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।

বিএসএফের ডিআইজি সঞ্জয় কুমার বলেন, দুজন অনুপ্রবেশকারী মারা গিয়েছে। তাদের  কাছ থেকে টর্চ, হাঁসুয়া, তার কাটার যন্ত্র পাওয়া গিয়েছে।

Related articles

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...