Saturday, May 16, 2026

শ্লী.লতাহা.নির অ.ভিযোগে গ্রে.ফতার বিজেপি নেতা

Date:

Share post:

শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন এক বিজেপি নেতা। ধৃতের নাম সঞ্জীব দাস। ধৃত ওই বিজেপি নেতা বিজেপির ২নং মন্ডলের দোমহনী ১নং অঞ্চলের অঞ্চল কনভেনার। পেশায় দর্জি সঞ্জীব দাস তার দোকানে এক মহিলার পোষাকের মাপ নিতে গিয়ে ওই মহিলার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে ময়নাগুড়ি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতকে রবিবারই জলপাইগুড়ি আদালতে পেশ করে পুলিশ।

নির্যাতিতার স্বামী জানান, তার স্ত্রী একটি বিয়েবাড়িতে যোগ দিতে তার বাপের বাড়ি দোমহনীতে গিয়েছিলেন। সেই সময় তার পোষাক তৈরী করতে দিয়েছিলেন অভিযুক্তের কাছে। পরে তার স্ত্রী পোষাক আনতে গেলে পোষাকটি তৈরী হয়নি বলে ফের মাপ নেওয়ার অছিলায় তার স্ত্রীর সাথে অশালীন আচরণ করে তার শ্লীলতাহানি করে। সেই সময় তার স্ত্রী ওই দোকান থেকে বড়িয়ে পাশের একটি দোকানে আশ্রয় নেয় এবং কান্নাকাটি করতে থাকে। তার কান্নাকাটি দেখে আশেপাশের লোকজন সেখানে জড়ো হন। বিষয়টি জানতে পেরে অভিযুক্তের দোকানে গেলে অভিযুক্ত পালিয়ে যায়। এরপর নির্যাতিতা গোটা ঘটনাটি লিখিত আকারে ময়নাগুড়ি থানায় লিখিত আকারে দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। এই বিষয়ে ময়নাগুড়ি ১নং ব্লক তৃণমূল সভাপতি মনোজ রায় জানান, বিজেপির এটাই সংস্কৃতি, ওরা নিজেদের লোকদের সাথেও একই রকম আচরণ করে এটা নতুন কিছু বিষয় নয়।

আরও পড়ুন- ভূমধ্যসাগর পেরোতে গিয়ে জাহাজডু.বি, মৃ.ত ৬০

Related articles

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...