Tuesday, May 19, 2026

মঞ্চে পারফরমেন্স সেলেব সন্তানদের, উচ্ছ্বসিত বাবা-মা

Date:

Share post:

নিজেরা রূপোলী পর্দা মাতাচ্ছেন বহু বছর। কারো নজরকাড়া পারফর্মেন্স ক্রিকেটের মাঠে। কিন্তু সন্তানরা এখনও মঞ্চে নামতে অভ্যস্থ না। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে সেই খুদেদের মঞ্চে উঠতে দেখেই উচ্ছ্বসিত বলিউডের তাবড় সেলিব্রিটিরা।

শুক্রবার ছিল মুম্বাইয়ের ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশানাল স্কুলের অ্যানুয়াল ডে-র (annual day) অনুষ্ঠান। এই স্কুলেই বলিউডের তাবড় সেলিব্রিটিদের সন্তানরা পড়ে। শাহরুখ-গৌরী খানের সন্তান থেকে অভিষেক-ঐশ্বর্য্য, সইফ-করিনার ছেলেমেয়েও এই স্কুলেরই পড়ুয়া। বলিউডের বাইরে ক্রিকেট তারকাদের সন্তানরাও এখানে পড়াশোনা করেন। সারা তেন্ডুলকর এই স্কুলের প্রাক্তনী। রোহিত শর্মার মেয়েও এখানেই ভর্তি হয়েছে।

সেই স্কুলের অ্যানুয়াল ডে-র অনুষ্ঠান মানে সেখানে তারকাদের উপস্থিতিও থাকবেই। তারকারাও গিয়েছিলেন ছেলেমেয়েদের মঞ্চের অনুষ্ঠান দেখতে। ছোট্ট তৈমুরের সেই পারফর্মেন্স দেখে করিনা (Kareena Kapur Khan) যেমন ক্যামেরাবন্দি করলেন। তেমনই আরাধ্যার পারফর্মেন্স জায়গা পেল মা ঐশ্বর্য্যর (Aishwarya Rai Bachchan) সোশ্যাল মিডিয়া পোস্টে। রহিত শর্মা (Rohit Sharma) ও তাঁর স্ত্রীকে যেমন দেখা গেল প্রচণ্ড টেনশনে উপভোগ করলেন মেয়ের অনুষ্ঠান। আবার শাহরুখকে (Shah Rukh Khan) দেখা গেল আবরামের পোজ দেখে মুচকি হাসতে, কারণ আবরামের সেই পোজ যে মনে করাচ্ছিল দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের বিখ্যাত সেই পোজ।

অনুষ্ঠানের শেষে ওম শান্তি ওম গান শুরু হতেই অবশ্য পরিবেশটাই বদলে গেল। শাহরুখ-সুহানা তো বটেই, করিনা, শাহিদ কাপুর থেকে ঐশ্বর্য্য-অভিষেক এমনকি অমিতাভ বচ্চনও (Amitabh Bhachchan) পা মেলালেন সেই নাচের তালে। সবশেষে সেখানে যোগ দিলেন শিল্পপতি তথা স্কুলের মালিক মুকেশ আম্বানিও।

আরও পড়ুন- ক.ড়া নিরাপত্তায় রাজ্যের ২৩ জেলায় নির্বিঘ্নেই হল সেট পরীক্ষা

Related articles

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...