Thursday, May 14, 2026

দাউদকে নিয়ে বাড়ছে মাথাব্য.থা! আগেও বারবার খু.নের নামে ছড়িয়েছে জল্পনা

Date:

Share post:

রবিবার রাত থেকেই আচমকা সংবাদ শিরোনামে। পলাতক আন্ডারওয়ার্ল্ড (Underworld) ডন দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim) পাকিস্তানের করাচি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি বলে খবর রটে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) দাবি তোলা হয়েছে, তাঁকে বিষ খাইয়ে খুনের চেষ্টা করা হয়েছে। তবে এই প্রথম নয় তাঁকে নিয়ে নানা সময় নানা জল্পনা রটেছে। হত্যার চক্রান্তও হয়েছে একাধিকবার। বিগত বেশ কয়েক বছর ধরেই বারবার দাউদের অসুস্থতার খবর সামনে এসেছে। এমনকী, পাকিস্তানে (Pakistan) তাঁকে খুন করা হয়েছে বলেও রটে যায়।

২০২০ সালের জুন মাসে তাঁর সস্ত্রীক কোভিডে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। দাউদের ব্যক্তিগত দেহরক্ষী, কয়েকজন কর্মীও ভাইরাস আক্রান্ত হয় বলে শোনা যায়। তার কয়েকদিনের মধ্যেই আরও একধাপ এগিয়ে খবর রটে যায়, কোভিডে আক্রান্ত দাউদের মৃত্যু হয়েছে হাসপাতালেই। খবরটি স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন তাঁর ভাই আনিস ইব্রাহিম। ২০১৭ সালের এপ্রিল নাগাদ খবর ছড়ায়, দাউদ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। অবস্থাও বেশ আশঙ্কাজনক। সে সময় দাউদ ঘনিষ্ট ছোটা শাকিল দাবি করেন, সম্পূর্ণ সুস্থ রয়েছেন দাউদ। এ খবর ভিত্তিহীন। তবে পাকিস্তান সে দেশে দাউদের অস্তিত্ব স্বীকার করেনি কখনওই। দেশি বিদেশি নানা গোয়েন্দা সংস্থা ও সংবাদ মাধ্যম করাচির সেনা ব্যারাকের অভিজাত এলাকার ক্লিফটন হাউস ও সংলগ্ন এলাকায় দাউদের গতিবিধি ও উপস্থিতির নানা ছবি প্রকাশ্যে এনেছে। দুবাইয়েও দাউদের গতিবিধির প্রমাণ পেয়েছে ভারতের ইন্টালিজেন্স এজেন্সি।

এর আগে ২০১৯ সাল নাগাদ খবর মেলে, দাউদের এককালের অন্যতম সহযোগী ছোট শাকিলের নির্দেশেই তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে সময় গেলে আসল খবর সামনে আসবে বলে জানা যাচ্ছে। কিন্তু দাউদ নতুন কোনও পরিকল্পনা করছে কী না তা নিয়ে উঠছে প্রশ্ন।

 

 

 

 

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...