Thursday, May 14, 2026

বারাণসীতে মোদির ভাষণে প্রথমবার ব্যবহৃত AI, খুশি প্রধানমন্ত্রী

Date:

Share post:

সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রমরমা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। জানিয়েছিলেন, একদিকে এটা যেমন আশীর্বাদ অন্যদিকে তেমন সমাজকে ধ্বংসের হাতিয়ার। AI-এর অপব্যবহার রুখতে কড়া পদক্ষেপের দাবিও জানান প্রধানমন্ত্রী, এবার তাঁর ভাষনেই প্রথমবার ব্যবহার হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। আর নিজের(নরেন্দ্র মোদি) ভাষণে এআই-এর ব্যবহারে রীতিমতো খুশি প্রধানমন্ত্রী।

রবিবার বারাণসী পৌঁছে যান নরেন্দ্র মোদি। দুদিনের সফরে নিজের লোকসভা কেন্দ্রে ১৯ হাজার কোটি টাকার ৩৭টি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং কাশী তামিল সঙ্গমম উদ্বোধনে হাজির ছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই দুই আলাদা প্রান্তের ভিন্ন ভাষাভাষীর মানুষের উদ্দেশ্য বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদির ভাষণে প্রথমবার ব্যবহার হল রিয়েল টাইম এআই ট্রান্সলেশন প্রযুক্তি। এর মাধ্যমে দক্ষিণ ভারতের লোক, যাঁরা হিন্দি ভাষা বুঝতে পারবেন না, তাঁদের জন্য রিয়েল টাইমে সেই ভাষণ তামিলে ট্রান্সলেট করে দেবে এআই। এই প্রসঙ্গে মোদি বলেন, “আজ নতুন প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হল এখানে। এটাই নতুন সূচনা। আশা করি, আগামী দিনে এই প্রযুক্তিই আমায় আপনাদের কাছে পৌঁছে দিতে আরও বেশি সাহায্য করবে।”

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...