Wednesday, June 24, 2026

ফের প্রকাশিত ‘শিক্ষা দর্পণ’: প্রধান সম্পাদক ব্রাত্য, প্রথম সংস্করণে থাকছে চমক

Date:

Share post:

সাড়ে তিন বছর বন্ধ থাকার পর ফের চালু হল ‘শিক্ষা দর্পণ’। সোমবার, সাংবাদিক বৈঠক করে এই ষান্মাসিক পত্রিকার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), বিদ্যালয় সচিব মণীশ জৈন (Manish Jain)-সহ বিশিষ্টরা। প্রধান সম্পাদক ব্রাত্য জানান, সুকুমার রায়ের মৃত্যু শতবার্ষিকী ও ‘আবোল তাবোল’-এর শতবর্ষ উপলক্ষ্যে এই সংখ্যায় থাকছে বিশেষ ক্রোড়পত্র। পত্রিকা পাওয়া যাবে কলকাতা বইমেলাতেও।

এদিন শিক্ষামন্ত্রী (Bratya Basu) বলেন, ‘শিক্ষা দর্পণ’ বিদ্যালয় শিক্ষা দফতরের মুখপত্র। সুনীতিকুমার চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে নব কলেবরে প্রকাশ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আগেই ‘শিক্ষা দর্পণ’ প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। ভাষা বিষয়ক বিভিন্ন বিষয় রয়েছে এই পত্রিকায়। খেলা, অভিনয়, সিনেমা, নাটক থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে লিখছেন বিশিষ্টরা। বিশেষ ক্রোড়পত্র হিসেবে থাকছে আবোল তাবোল।

মণীশ জৈন বলেন, শিক্ষা এমন একটা ক্ষেত্র যেখানে জ্ঞানের সীমা থাকে না। বইয়ের মাধ্যমে শেখার সুযোগ করে দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।

 

মুখ্যমন্ত্রীর নির্দেশে সব সরকারি গ্রন্থাগারে এই পত্রিকা পৌঁছে যাবে। বইমেলার লিটল ম্যাগাজিন স্টলেও থাকবে ‘শিক্ষা দর্পণ’। দাম ২০০ টাকা।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...