Wednesday, June 24, 2026

আধার তথ্য ফাঁস-কাণ্ডে বিস্ফোরক সাকেত গোখলে

Date:

Share post:

কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল সাংসদ সাকেত গোখেলের। সামাজিক মাধ্যমে আধার নিরাপত্তা সম্পর্কিত তথ্য নিয়ে সংসদে অসত্য তথ্য পেশ করার অভিযোগ তুললেন তিনি। এক্স হ্যান্ডেলে সাকেত লিখেছেন, ‘সংসদে, মোদি সরকার আমার প্রশ্নের উত্তর দিয়েছে এবং আধার লঙ্ঘন অস্বীকার করেছে। এখন আইসিএমআর ডেটাবেস থেকে ডার্ক ওয়েবে ভারতীয়দের আধার এবং পাসপোর্টের বিবরণ ফাঁস করার জন্য ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজীব চন্দ্রশেখর, আপনার মন্ত্রক সংসদে মিথ্যা বলছে কেন? আপনি কি গোপন করছেন?’ প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ।

সদ্য আধার কার্ড ও পাসপোর্ট সংক্রান্ত ভারতীয়দের তথ্য ডার্ক ওয়েবে পাচার করার অভিযোগে ৪ জন গ্রেফতার হয়েছে। সেই গ্রেফতারির পরেই এই বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেগে পোস্ট করেন সাকেত গোখেল। জানা গিয়েছে, আইসিএমআর-এর ডেটা ব্যাঙ্ক থেকে এই তথ্য ফাঁস হয়েছে। কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে, ৮১.৫ কোটি ভারতীয় নাগরিকের তথ্য ফাঁস হয়েছে।

ডার্ক ওয়েবে ভারতীয়দের আধার ও পাসপোর্টের তথ্য ফাঁসের ঘটনা নিয়ে মোদিকে তোপ দেগেছেন কংগ্রেস সাংসদ মণিকম ঠাকুর। তিনি চিঠিতে লিখেছেন, ‘আধার নম্বর-পাসপোর্টের বিবরণ সহ ৮১.৫ কোটি ভারতীয়ের তথ্য ডার্ক ওয়েবে বিক্রি করা হচ্ছে। এই খবর ভারতীয় নাগরিকদের সংবেদনশীল তথ্যের নিরাপত্তা এবং অখণ্ডতা সম্পর্কে প্রশ্ন তুলেছে।’

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...