Thursday, April 23, 2026

আরও কিছুটা সময় প্রয়োজন! ইডির তলব এড়ালেন পার্থ

Date:

Share post:

নিয়োগ মামলার তদন্তে বুধবারই তলব করা হয়েছিল কলকাতা পুরসভার ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (Councilor) পার্থ সরকারকে (Partha Sarkar)। বুধবার সকালেই তাঁকে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। কিন্তু তলব সত্ত্বেও এদিন সিজিও কমপ্লেক্সে গেলেন না কাউন্সিলর। সূত্রের খবর, তিনি ইডি আধিকারিকদের থেকে আরও ৫ দিন সময় চেয়েছেন।

উল্লেখ্য, চলতি ডিসেম্বরেই কলকাতা ও বিধাননগর পুরসভার দুই কাউন্সিলর, বাপ্পাদিত্য় দাশগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। এবার শিক্ষক নিয়োগ মামলার তদন্তে কলকাতা পুরসভার কাউন্সিলর পার্থ সরকারকে তলব করা হয়। সূত্রের খবর, নিয়োগ মামলায় অযোগ্য প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে সম্প্রতি পার্থ সরকারের বিরুদ্ধে একাধিক তথ্য পেয়েছে ইডি। আর সেকারণেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে গত ১২ বছরের যাবতীয় সম্পত্তি এবং ব্যাঙ্কের আর্থিক লেনদেনের নথি-সহ সিজিও কমপ্লেক্সে বুধবার ডেকে পাঠানো হয় পার্থকে। কিন্তু বুধবার সকাল ১১টা নাগাদ তাঁর সিজিও কমপ্লেক্সে পৌঁছনোর কথা থাকলেও ইডি আধিকারিকদের থেকে কয়েকটাদিন সময় চেয়ে নিলেন তিনি।

এদিকে সম্প্রতি আদালতে চার্জশিট পেশ করেছে ইডি।  সূত্রের খবর, তাতে উল্লেখ রয়েছে নিয়োগ মামলায় ধৃত কুন্তল ঘোষ ও পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে তিনিই ছিলেন অন্যতম মিডলম্যান। ইডি-র দাবি, অযোগ্য প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করেও পার্থর নাম উঠে এসেছে।

 

 

 

Related articles

৭২ ঘণ্টা বাইক বন্ধ কেন? ক্ষমতার অপব্যবহার! কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের

সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) অতিসক্রিয়তায় ক্ষুব্ধ আদালত। বৃহস্পতিবার, ভোটগ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞাকে...

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...

কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা! বৈধ নথি সত্ত্বেও তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা

অশান্তি ঠেকাতে দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও। সেখানে যেন একমাত্র বুথ আগলানোই কাজ কেন্দ্রীয় বাহিনীর...